হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দামেস্কের উমাইয়া মসজিদে দেখা দিলেন বিদ্রোহীদের নেতা জোলানি

বাশার আল–আসাদের পতনের পরপরই দামেস্কের উমাইয়া মসজিদে যান বর্তমান প্রেসিডেন্ট আল-জোলানি ওরফে আহমেদ আল–শারা। ছবি: এএফপি

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রে অবস্থিত উমাইয়া মসজিদে বক্তব্য দিয়েছেন বিদ্রোহের নেতৃত্ব দেওয়া ‘হায়াত তাহরির আল-শামের’ (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল জোলানি। আজ রোববার রাতে বিবিসি জানিয়েছে, জোলানি তাঁর বক্তব্যে সিরিয়ার জনগণের প্রতি একটি ‘বিজয়ের বার্তা’ দিয়েছেন।

জোলানি বলেন, ‘আসাদের শাসন হাজারো নিরীহ নাগরিককে অন্যায়ভাবে কারাবন্দী করেছে। আজ আমরা এই বিজয়ের পুরস্কার পেয়েছি। এটি সব সিরিয়ানে জন্য।’

আসাদ পরিবারের পাঁচ দশকের দমনমূলক শাসন অবসানের পর সিরিয়ার ভবিষ্যৎ এখন দ্রুত পাল্টে যাচ্ছে। রাজধানী দখলে নিতে এইচটিএস বাহিনীর দ্রুত অগ্রগতি অন্যান্য বিদ্রোহী বাহিনী এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যেও সক্রিয়তা সৃষ্টি করেছে।

আসাদ পরিবারের অর্ধশতাব্দীর দমনমূলক শাসনের এই আকস্মিক অবসানের পর সিরিয়ার নতুন ব্যবস্থাকে সংজ্ঞায়িত করতে জোলানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। তবে আন্তর্জাতিকভাবে এইচটিএস একটি নিষিদ্ধ সংগঠন হওয়ায় এবং তাদের কট্টর ইসলামপন্থী আদর্শের কারণে, সিরিয়ার ভবিষ্যৎ শাসনব্যবস্থা কীভাবে গড়ে উঠবে তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিদ্রোহী জোটের মধ্যে মতবিরোধ এবং বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর ক্ষমতার লড়াই দেশটির নতুন শাসন কাঠামো গড়ে তোলার পথে বাধা হতে পারে।

এ অবস্থায় দ্রুত বদলাতে থাকা সিরিয়ার ভবিষ্যতে জোলানিকেই একমাত্র প্রধান খেলোয়াড় মানতে নারাজ বিশ্লেষকেরা।

কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিশ্লেষক থমাস জুনো বলেছেন, ‘আসাদ বিরোধিতাই ছিল এই বিদ্রোহী জোটের মিলনের মূল শক্তি। তবে আসাদ পালিয়ে যাওয়ার পর এই গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হবে।’

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে