হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের বোমায় লেবানিজ এমপির ছেলে নিহত

দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন গ্রামে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫ জনের মধ্যে একজন শীর্ষস্থানীয় হিজবুল্লাহ রাজনীতিবিদ এবং সংসদ সদস্য মোহাম্মদ রাদের ছেলে। আজ বৃহস্পতিবার আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।

সাংসদ মোহাম্মদ রাদ বলেছেন, ‘আব্বাসের মৃত্যু আমাদের সম্মানিত করেছে, যেমন সম্মান সে প্রতিটি শহীদের পরিবারকে করত।’

রাদ আরও বলেন, ‘যদি আমি রাগান্বিত হই তবে এটাই একমাত্র কারণ যে—সে আমার আগে শহীদ হয়েছে। সে আমার চেয়েও ভালো এবং দ্রুত ছিল।’

পুত্রহারা বাবাকে সান্ত্বনা দিতে এসে শোকার্ত মানুষেরা সাংসদ রাদের দিকে গোলাপ ছুড়ে মারেন এবং ছেলের শহীদী মৃত্যুর জন্য তাঁকে অভিনন্দন জানান।

মোহাম্মদ রাদ ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অনুমোদিত লেবাননের সংসদীয় শাখার প্রধান। তিনি ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং এর নির্বাহী কমিটির সদস্য।

এই ঘটনার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমান লেবাননে অবস্থিত একটি হিজবুল্লাহ স্থাপনায় আঘাত করেছে। কারণ ওই স্থাপনা থেকে ইসরায়েলি সৈন্যদের দিকে গুলি ও রকেট ছোড়া হয়েছিল।

লেবানন-ভিত্তিক গেরিলা সংগঠন হিজবুল্লাহ গত ৮ অক্টোবর থেকে ইসরায়েলে হামলার পাশাপাশি গাজায় অবস্থান করা হামাসকে সমর্থন করে আসছে।

স্থানীয়দের বাধার পরও ইরানে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

১২ সেতু ধ্বংস ও সম্পূর্ণ বিকল বিমানবন্দর—মার্কিন হামলায় ২৭০ বিলিয়ন ক্ষতির হিসাব দিল ইরান

হরমুজ নিয়ন্ত্রণে ইরানকে যৌথ ‘আঞ্চলিক কাঠামোর’ প্রস্তাব দিল ওমান

জীবন বাঁচিয়েছিল কুকুর—লেবাননে এর প্রতিদান দিচ্ছেন হুসেইন

ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে খেপাতে নতুন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ওয়াশিংটন যাচ্ছেন নেতানিয়াহু

ইরানের সঙ্গে ‘ভালো আলোচনার’ ঘোষণা ট্রাম্পের, কমেছে তেলের দামও

ইরানের যে স্থানে মার্কিন ‘বাংকার-বাস্টার’ বোমাও অকেজো

সৌদি আরবে ইরান-সমর্থিত গোষ্ঠীর ড্রোন হামলা

ইসরায়েলি বোমার ক্ষত সারেনি ২৫ অস্ত্রোপচারেও, চিকিৎসা পেতে আরও অপেক্ষা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, আলোচনার পরিবেশ নেই: ইরান