হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘সৌদি আরবে সূর্যাস্তের আগেই অস্ত যাবে নতুন চাঁদ, খালি চোখে দেখা যাবে না’

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রমজান মাসের সূচনা নির্দেশক চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অধিকাংশ আরব ও ইসলামি দেশে দেখা যাবে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার বা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বহু শহরে এদিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখা একেবারেই অসম্ভব হবে। সংস্থাটির তথ্য বলছে, আরব আমিরাতের আবুধাবিতে সূর্যাস্তের এক মিনিট আগেই চাঁদ অস্ত যাবে। একইভাবে সৌদি আরবের রিয়াদে সূর্যাস্তের ৩৭ সেকেন্ড আগে চাঁদ ডুবে যাবে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহর, যেমন—দোহা, মানামা ও কুয়েত সিটিতেও একই ধরনের পরিস্থিতি বিরাজ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে কায়রো, আম্মান ও বৈরুতে সূর্যাস্তের কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। এই স্বল্প সময়ের ব্যবধানে চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রকাশিত তালিকায় একমাত্র ব্যতিক্রম হিসেবে যুক্তরাষ্ট্রের হনুলুলু-এর নাম উল্লেখ করা হয়েছে। সেখানে তাত্ত্বিকভাবে চাঁদ দেখা সম্ভব হতে পারে। তবে সেটিও অনুকূল আবহাওয়া ও পরিষ্কার আকাশে শুধু দুরবিন ব্যবহার করে দেখা যেতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ দেখা যাবে কি না, তা নির্ভর করে সূর্যাস্তের সময় দিগন্তে চাঁদের উচ্চতা এবং সূর্যের সঙ্গে তার কৌণিক অবস্থানের ওপর।

বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় গালফ নিউজ জানিয়েছে, নতুন চন্দ্রমাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট দেশগুলোর ধর্মীয় কর্তৃপক্ষ শিগগিরই আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটির সঙ্গে বৈঠকে বসবে।

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে ফের যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইরানগামী পালাউয়ের তেল ট্যাংকারে মার্কিন হামলা

এবার ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করল ইসরায়েল

ইসরায়েলে সামরিক অভিযান আপাতত স্থগিতের ঘোষণা দিল ইরান

আইআরজিসির হামলার জবাবে ইরানজুড়ে বোমাবর্ষণ ইসরায়েলের, উত্তেজনা প্রশমনে মাঠে ট্রাম্প

বিশ্বজুড়ে ইরানের কোথায় কত জব্দ সম্পদ রয়েছে

লেবাননে ইসরায়েলি হামলায় উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ নিহত অন্তত ১২

ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী ফিলিস্তিনি শিশু নিহত

যুদ্ধ চলাকালে আজারবাইজানে ইরান সীমান্তে কমান্ডো পাঠিয়েছিল ইসরায়েল, ঘাঁটি ছিল সোমালিল্যান্ডেও

অস্ত্র ত্যাগের ইচ্ছা নেই হামাসের, তবে প্রদর্শনও করবে না