হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জাতিসংঘকে ‘শিক্ষা দিতে’ ত্রাণ কর্মকর্তার ভিসা বাতিল করল ইসরায়েল

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ‘সহানুভূতিশীল’ বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। এমনকি তাঁর পদত্যাগও চেয়েছে দেশটি। এখানেই থেমে নেই দখলদার রাষ্ট্রটি। জাতিসংঘকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার জন্য সংস্থাটির ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথসের ভিসা বাতিল করেছে ইসরায়েল। 

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি গিলাদ এরদান সামরিক রেডিওতে বলেছেন, ‘জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্যের কারণে আমরা জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা দেব না। আমরা ইতিমধ্যেই ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথসের ভিসা প্রত্যাখ্যান করেছি। তাদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে।’ 

‘৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের ‘ভয়াবহ হামলা’র প্রতিশোধ নিতে কোনো কিছুই ‘নির্বিচারে ফিলিস্তিনের সব জনগণের ওপর হামলার’ ন্যায্যতা দিতে পারে না। একই সঙ্গে গাজায় আমরা ‘আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ প্রত্যক্ষ করছি”’—এমন মন্তব্য করার কারণে ইসরায়েল জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। 

গুতেরেস বলেছিলেন, ‘কোনো কিছুই ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের হত্যা, আহত এবং অপহরণ বা তাদের আবাস্থলে রকেট নিক্ষেপকে সমর্থন করতে পারে না। পাশাপাশি সব জিম্মির সঙ্গে মানবিক আচরণ করতে হবে এবং অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিতে হবে।’ 

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ইসরায়েলে হামাসের হামলাগুলো বিনা কারণে ঘটেনি বা শূন্য থেকে আসেনি। ৫৬ বছর ধরে ফিলিস্তিনিরা একটি শ্বাসরুদ্ধকর দখলদারির মধ্যে রয়েছে। তাদের ভূখণ্ড ক্রমাগত দখল ও সহিংসতা চালিয়েছে ইসরায়েল। তাদের অর্থনীতি ভেঙে দিয়েছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত এবং তাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিনিদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা লোপ পেয়েছে।’ 

এদিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, ‘গুতেরেসের পদত্যাগ করা উচিত, তাঁর বক্তব্য “হতাশাজনক”। তিনি নাকি হামাসের গণহত্যাকে বিকৃত এবং অনৈতিকভাবে দেখেন।’ 

গিলাদ এরদান আরও বলেন, ‘জাতিসংঘের মহাসচিব শিশু, নারী ও বয়স্কদের ওপর গণহত্যা চালানো ব্যক্তিদের জন্য যে বোঝাপড়া হাজির করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, তিনি জাতিসংঘের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন। আমি তাঁকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাই।’

ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি—হুমকি নয়, কথাবার্তায় সতর্ক থাকুন

সুইজারল্যান্ডে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬০ দিনের চুক্তি শেষে হরমুজে বিমা ফি নেবে ইরান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: সংলাপে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে শাহবাজ শরিফ ও আসিম মুনির

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ৩২ জনকে হত্যা করল ইসরায়েল, হুমকির মুখে ইরান-মার্কিন শান্তি আলোচনা

সুইজারল্যান্ডের পথে ইরানি আলোচকেরা, লেবাননে হামলা অব্যাহত ইসরায়েলের

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

ইয়েমেনের সরকারি কর্মীদের বেতন মেটাতে ৬ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব

গাজায় ‘যুদ্ধবিরতির’ আট মাসে দৈনিক একটি শিশুহত্যা করেছে ইসরায়েল: ইউনিসেফ

বিশেষ দূত ও জামাতাকে সুইজারল্যান্ডে পাঠালেন ট্রাম্প, স্থায়ী চুক্তির লক্ষ্যে যাচ্ছেন আরাঘচি