হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মক্কায় ভারী বর্ষণ, কাবার পাশের টাওয়ারে বজ্রপাত

সৌদি আরবের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পর আজ বুধবার মক্কার কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে হজ যাত্রীরা রাতারাতি প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাত থেকে আশ্রয় নিচ্ছেন। গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মক্কা আল মুকাররামার আশপাশে মঙ্গলবার সন্ধ্যায় বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হয়েছে।

দেশটির শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, অস্থিতিশীল আবহাওয়ার কারণে বুধবার স্কুল বন্ধ থাকবে। 

সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি বলেছে, মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের আশঙ্কা করা হচ্ছে, ফলে মুষলধারে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং ধুলিঝড় হতে পারে। এতে জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদীনার কিছু অংশে দৃষ্টিসীমা হ্রাস পাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে, তীর্থযাত্রীরা প্রবল বাতাসের মধ্যে মসজিদে হারাম শরীফ প্রদক্ষিণ করছেন। এমনকি কাবা শরীফের পাশের বিখ্যাত ঘড়ির টাওয়ারে বজ্রপাত হয়েছে। এই ঘটনার ভিডিও ব্যাপকভাবে শেয়ার হয়েছে। 

অন্যান্য ভিডিওতে মক্কার দক্ষিণে জেদ্দায় বৃষ্টির কারণে প্রবল বন্যা দেখা গেছে। গত বছর, ভারী বর্ষণে মক্কা ও এর আশপাশে বন্যা দেখা দিয়েছিল। ওই বন্যায় শহরের কারগাড়িও ভেসে গিয়েছিল।

অবরুদ্ধের পর এবার হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

জর্ডানে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৭

‘সুস্থ’ হয়েও কেন জনসমক্ষে আসতে পারছেন না মোজতবা, ব্যাখ্যা দিলেন ইরানি কূটনীতিক

ইরান সীমান্তে গিয়ে মহড়া চালিয়ে এল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

পুরো পশ্চিম তীরকে অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর

ফের যুদ্ধের আশঙ্কায় রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০

যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের

কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের