হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।

দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও এসডিএফ নেতা মাজলুম আবদির আলোচনা হওয়ার কথা ছিল। সেটিও থমকে গেছে। তাই আবদি আবার উত্তর-পূর্বাঞ্চলে ফিরে গেছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আল শাদ্দাদি কারাগার থেকে পালিয়ে যাওয়া আইএসআইএলের বন্দীদের ঘিরে বিতর্ক ও দোষারোপ চলছে। এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পালিয়ে যাওয়া ২০০ বন্দীর মধ্য থেকে ১৩০ জনকে ফের আটক করা হয়েছে।

আইএসআইএলের যোদ্ধাদের কারাগার থেকে ছেড়ে দেওয়ার জন্য এসডিএফকে দায়ী করেছে মন্ত্রণালয়। দেশটির সেনাবাহিনী বলছে, তারা ইচ্ছাকৃতভাবে কারাগারটি এড়িয়ে গেছে। কারণ, চুক্তি অনুযায়ী এটি হস্তান্তর করার কথা রয়েছে।

পাইলট খুঁজতে গিয়ে ইরানি হামলার মুখে মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টার

ইয়েমেনে আরব আমিরাতের কিলিং মিশন—মাসে ১৫ লাখ ডলার পেতেন সাবেক মার্কিন সেনা

তেলের জাহাজ থেকে ইরানের টোল আদায় মানবে না যুক্তরাজ্য

এফ-৩৫ বিধ্বস্তের পর পাইলট উদ্ধারে মার্কিন অভিযান ব্যর্থ: ইরান

যুদ্ধের মধ্যেও ভিন্নমতাবলম্বীদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড থেমে নেই ইরানে

ইরানে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

হরমুজ খুলতে জাতিসংঘে ইরানকে চাপ প্রয়োগের প্রস্তাব রুখে দিল তিন দেশ

ইরানের করিডর এড়িয়ে যেভাবে হরমুজ পার হচ্ছে ওমানি জাহাজ

ইউক্রেন ও ইরান: যুদ্ধে যেভাবে মিলেছে দুই দেশ