হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে আমিরাতের তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

আজকের পত্রিকা ডেস্ক­

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডনকের একটি তেলবাহী ট্যাংকার। ছবি: এডনকের সৌজন্যে

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডনকের একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালি অতিক্রম করার সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই ঘটনাকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় এডনকের একটি ট্যাংকার লক্ষ্য করে দুটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে সৌভাগ্যবশত এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মন্ত্রণালয় এ ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের ‘মারাত্মক লঙ্ঘন’ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিকে এখন ‘অর্থনৈতিক জবরদস্তি বা ব্ল্যাকমেলের হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে। এটি জলদস্যুতার শামিল। আবুধাবি এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে পৌঁছেছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ কর্মসূচি, অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর কঠোর হুঁশিয়ারি—সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এর আগে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করা হয়েছিল। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তা প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: চুক্তির ভবিষ্যৎ নিয়ে যা বলল দুই পক্ষ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

হরমুজে আটকে আছেন ১১ হাজার নাবিক, উদ্ধারে বড় উদ্যোগ জাতিসংঘের