হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২০৭৬, ক্ষতিগ্রস্ত ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ছয় শতাধিক স্কুল, কলেজ ও শিক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: এএফপি

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) জানানো হয়, এ পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এক মাসের বেশি সময় ধরে চলা এই অভিযানে দেশটির শিক্ষা খাতের অপূরণীয় ক্ষতি হয়েছে। সারা দেশে ছয় শতাধিক স্কুল, কলেজ ও শিক্ষাকেন্দ্র সরাসরি হামলার শিকার হয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। হামলা অব্যাহত থাকায় উদ্ধারকাজ ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানে পুরস্কারজয়ী মানবাধিকার আইনজীবী গ্রেপ্তার

আপনার প্রতিদিন কথা বলা উচিত নয়—ট্রাম্পের উদ্দেশে মাখোঁ

ইরান যুদ্ধ: কোন দেশে কত প্রাণহানি

যুদ্ধে নামতে প্রস্তুত ৭০ লাখ ইরানি

ট্রাম্পের ভাষণের পর বেড়েছে তেলের দাম, যুদ্ধ থামার আশা ক্ষীণ

ইরানের অবরোধে হরমুজ প্রণালিতে আটকে আছে ২১৯০টি জাহাজ

ইরানে আগ্রাসন: যুদ্ধ বন্ধ হলেও মূল্য দিতে হবে বিশ্বকে

হরমুজ প্রণালি খুলতে যুদ্ধে নামতে প্রস্তুত আরব আমিরাত

মার্কিন সেনাদের সঙ্গে রক্তের সমুদ্রে লড়তে চায় ইরান

যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি ইরান—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আরাঘচির