হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে পাকিস্তানের সেনাপ্রধান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনা

আজকের পত্রিকা ডেস্ক­

বিমানবন্দরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে অভ্যর্থনা জানা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: ইরান সরকার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় কূটনৈতিক আলোচনা শুরুর প্রচেষ্টায় একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে আল জাজিরাকে নিশ্চিত করেছে ইরানি সূত্রগুলো।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বার্তা নিয়ে তেহরানে গেছে। মূলত দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার পথ সুগম করতেই এই সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।

আইআরআইবি নিউজ এজেন্সির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার এই বহুল প্রতীক্ষিত আলোচনা কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। এরপর ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ এবং তেহরানের পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছাতে পাকিস্তানের এই প্রচেষ্ঠাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

৪৮ ঘণ্টায় ইরানের বন্দরে পৌঁছাতে পারেনি কোনো জাহাজ: সেন্টকম

লেবাননেও আজ রাত থেকে এক সপ্তাহের যুদ্ধবিরতি—দাবি আল মায়েদিনের

নতুন শর্তে এবার লোহিতসাগর বন্ধ করার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে আরও ৬০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে অবরোধের মধ্যেই ফের হামলার পরিকল্পনা

চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় নাৎসিদের সহায়তা চেয়েছিল জায়নিস্টরা

ইরান যুদ্ধ: কয়টি জাহাজ হরমুজ পার হতে পেরেছে, কয়টি হামলার শিকার

মধ্যপ্রাচ্য–মধ্য এশিয়াকে তেল–গ্যাস পাইপলাইনে যুক্ত করার উচ্চাভিলাষ তুরস্কের

যুদ্ধে ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার, ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি