হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ: কোন দেশে কত প্রাণহানি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের দাবানল পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সংঘাতে কেবল ইরান নয়, প্রতিবেশী দেশগুলোতেও ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি সূত্রের তথ্যানুযায়ী হতাহতের একটি পূর্ণাঙ্গ চিত্র নিচে তুলে ধরা হলো।

এই যুদ্ধে ইরানের বাইরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লেবানন। দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৩৪৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১২৫ জনই শিশু। এ ছাড়া আহত হয়েছে ৪ হাজার ৪০ জনের বেশি।

ইসরায়েলে এ পর্যন্ত ২৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১০ জন ইসরায়েলি সেনা লেবাননে যুদ্ধের সময় প্রাণ হারিয়েছে। অন্যদের মধ্যে প্রায় সবাই বেসামরিক নাগরিক। দেশটিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ২২৩ জন। অন্যদিকে মার্কিন বাহিনীর ১৩ জন সদস্য যুদ্ধক্ষেত্রে এবং ২ জন অন্য কারণে নিহত হয়েছে। এ ছাড়া দুই শতাধিক মার্কিন সেনা আহত হয়েছে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ১২ জন নিহত ও ১৬৯ জন আহত হয়েছে। কুয়েতে ছয়জন, ওমানে তিনজন, বাহরাইনে তিনজন এবং সৌদি আরবে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া কাতারে ১৬ জন এবং জর্ডানে ২০ জন আহত হয়েছে।

এ ছাড়া অভ্যন্তরীণ সংঘাতের জেরে ইরাকে প্রাণ হারিয়েছে ১০৭ জনের বেশি। সিরিয়ায় চারজন এবং অধিকৃত পশ্চিম তীরে আরও চারজন নিহত হয়েছে।

ইরানে পুরস্কারজয়ী মানবাধিকার আইনজীবী গ্রেপ্তার

আপনার প্রতিদিন কথা বলা উচিত নয়—ট্রাম্পের উদ্দেশে মাখোঁ

ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২০৭৬, ক্ষতিগ্রস্ত ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান

যুদ্ধে নামতে প্রস্তুত ৭০ লাখ ইরানি

ট্রাম্পের ভাষণের পর বেড়েছে তেলের দাম, যুদ্ধ থামার আশা ক্ষীণ

ইরানের অবরোধে হরমুজ প্রণালিতে আটকে আছে ২১৯০টি জাহাজ

ইরানে আগ্রাসন: যুদ্ধ বন্ধ হলেও মূল্য দিতে হবে বিশ্বকে

হরমুজ প্রণালি খুলতে যুদ্ধে নামতে প্রস্তুত আরব আমিরাত

মার্কিন সেনাদের সঙ্গে রক্তের সমুদ্রে লড়তে চায় ইরান

যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি ইরান—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আরাঘচির