হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে মারল ইসরায়েল

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত কিশোরের নাম গাইত রাফিক ইয়ামিন। তার বয়স ১৬। সে দশম শ্রেণির ছাত্র ছিল। বুধবার সকালে নাবলুসের পূর্বে অবস্থিত জোসেফস টম্বের কাছে সংঘর্ষ চলাকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই কিশোর নিহত হয়। ওই কিশোরের মাথায় গুলি করা হয়।

ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার রাতে নাবলুস এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি আহত হন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘প্রতিদিনই আমাদের এখানকার মানুষ ও শিশুরা হত্যার শিকার হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান আমাদের শিশুদের এবং আমাদের জনগণকে যেন সুরক্ষা প্রদান করা হয়।’ 

ইসরায়েলি বাহিনী বলেছে, প্রথমে ফিলিস্তিনিরা পাথর ও ককটেল নিক্ষেপ করে। এরপর গুলি করা হয়।

এর আগে গত শনিবার (২১ মে) অধিকৃত পশ্চিম তীরের জেনিন এলাকায় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ওই কিশোরের নাম আমজাদ আল-ফাইয়েদ (১৭)। 

উল্লেখ্য, পশ্চিম তীরে ২০২২ সালে ইসরায়েলি বাহিনীর গুলিতে এ পর্যন্ত নিহত হয়েছে ৫৭ ফিলিস্তিনি। 

ইসরায়েলি হামলায় নিহতের জানাজায় অংশ নেওয়াদের ওপর ফের ড্রোন হামলা

কী করা উচিত—বুঝতে পারছে না ইরানের সাধারণ মানুষ

জর্ডানে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, সিরিয়ার ঘাঁটিতেও হামলা

পূর্ণাঙ্গ যুদ্ধের বদলে থেমে থেমে সংঘাতের শঙ্কা ইরানের, রাজধানীজুড়ে আশ্রয়কেন্দ্র তৈরির পরিকল্পনা

টানা ষষ্ঠ রাতে উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা আঘাত, ফের অচল হরমুজ

নতুন প্রতিরক্ষা চ্যাম্পিয়নের উত্থান ঘটছে উপসাগরে

বাব আল-মান্দেবে নাটকীয় অভিযান, হুতিদের অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পের কফিন, হত্যার হুমকি

হরমুজে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, প্রথমবার আঘাত তেহরানে

আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর