হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফুটবল বিশ্বকাপে প্রথম ম্যাচের জয় উদ্‌যাপনে রাষ্ট্রীয় ছুটি সৌদি আরবে

এবারের ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারায় সৌদি আরব। ঐতিহাসিক এই জয় উদ্‌যাপনে এক দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার।

গাল্ফ নিউজের প্রতিবেদনে জানা যায়, ঘোষণা অনুযায়ী আজ বুধবার (২৩ নভেম্বর) সৌদি আরবের মানুষ চমকে দেওয়া বিজয়ের স্বাদ নিচ্ছে। 

কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরব এবারের অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায়। জাতীয় দলের জয় উদ্‌যাপনের জন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রস্তাবে এক দিনের রাষ্ট্রীয় ছুটির অনুমোদন দেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। 

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ের শিক্ষার্থীদের ছুটি থাকবে। 

সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে আর্জেন্টিনা একটি গোল করে। কিন্তু তাদের তিনটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। ৪৮ মিনিটে সৌদি আরবকে সমতায় ফেরান সালেহ আল–শেহরি। এরপর ৫৩ মিনিটে দলকে এগিয়ে নেন সালেম আল দাওসারি। তাঁর গোলেই জয় নিশ্চিত করে সৌদি আরব। 

অবশেষে খামেনির জানাজায় দেখা দিলেন মাহমুদ আহমাদিনেজাদ

দামেস্ক সফররত ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ, বেশ কয়েকজন হতাহতের শঙ্কা

গাজার শাসনভার গ্রহণে প্রস্তুত ট্রাম্প মনোনীত টেকনোক্র্যাট সরকার

ফিলিস্তিনের জন্য যাদের মন কাঁদে না, তাঁরা মানুষ না: বিশ্বকাপে মিসরের কোচ

হরমুজে হামলা চালিয়েছে ইরান—অভিযোগ যুক্তরাষ্ট্রের

গাজায় সরকার ভেঙে দিল হামাস, অস্ত্র ছাড়বে না

খামেনির জানাজায় জনসমুদ্র, তবু ইরানের ভেতরে অসন্তোষ

বাবার জানাজায় অনুপস্থিত মোজতবা খামেনি, ইরানে নানা গুঞ্জন-জল্পনা

ইসরায়েলের যুদ্ধ শুরুর ইঙ্গিতের মধ্যেই গাজায় হামাসের প্রশাসনিক কমিটি বিলুপ্তির প্রস্তুতি

১৪০ কোটি মানুষের ভারত আমাদের পাশে: জেডি ভ্যান্সের বক্তব্যের জবাবে নেতানিয়াহু