হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার পর বিবৃতিতে যা বললেন খামেনি

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পর বিবৃতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি জাতির উদ্দেশে বলেছেন, আমাদের উচিত রাইসির সুস্বাস্থ্যের জন্য দোয়া করা। 

তিনি বলেছেন, এই ঘটনায় ইরানের মানুষ যদি ধৈর্য ধারণ করেন তাহলে দেশের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। 

রাষ্ট্রীয় টিভি এর আগে সারা দেশে রাইসির জন্য অনুষ্ঠিত প্রার্থনা দেখানোর জন্য সমস্ত নিয়মিত প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল। পর্দার এক কোণে ঘন কুয়াশার মধ্যে পাহাড়ি এলাকায় হেঁটে চলা উদ্ধারকারী দলের লাইভ কভারেজ দিয়েছে। 

স্থানীয় সময় আজ রোববার সন্ধ্যার পরে উদ্ধারকারী দলগুলো দুর্ঘটনার সম্ভাব্য স্থানে পৌঁছে গেছে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: চুক্তির ভবিষ্যৎ নিয়ে যা বলল দুই পক্ষ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

হরমুজে আটকে আছেন ১১ হাজার নাবিক, উদ্ধারে বড় উদ্যোগ জাতিসংঘের