হোম > বিশ্ব > ভারত

মমতার বিরুদ্ধে অবাঙালি প্রার্থীকে লড়াইয়ে নামাল বিজেপি

প্রতিনিধি, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবাঙালি প্রার্থী দিয়েছে বিজেপি। ক্ষমতাসীন বিজেপির হয়ে মমতার বিরুদ্ধে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। গত বিধানসভা নির্বাচনে কলকাতারই এন্টালি কেন্দ্র থেকে ৫৮ হাজার ভোটে পরাস্ত প্রিয়াঙ্কাকে মমতার বিরুদ্ধে প্রার্থী করা নিয়ে বিজেপির ভেতরেই নানামুখী আলোচনা শুরু হয়েছে। 

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। একই সঙ্গে ওই দিনই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রেও ভোট। সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। যার ফলে ওই দুই কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়ে যায়। সামশেরগঞ্জে বিজেপির প্রার্থী করা হয়েছে মিলন ঘোষকে। জঙ্গিপুরে গেরুয়া শিবিরের প্রার্থী সুজিত দাস। 

প্রসঙ্গত, নন্দীগ্রাম কেন্দ্রে হারের পর ভবানীপুরে লড়ছেন মমতা। কংগ্রেস প্রার্থী না দিলেও সিপিএম আগেই শ্রীজীব বিশ্বাসের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বিজেপি আজ আইনজীবী প্রিয়াঙ্কার নাম ঘোষণা করল। যদিও কয়েক দিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতার মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে প্রিয়াঙ্কার মতো অপরিচিত মুখকে প্রার্থী করা হবে না বলে মন্তব্য করেছিলেন। 

উল্লেখ্য, জয়ের বিষয়ে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিমকে সঙ্গে নিয়ে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তৃণমূলের দাবি, জয় হবে বিপুল ব্যবধানে। সেই সঙ্গে গোটা দেশেই ২০২৪ সালের আগে ভবানীপুর মোদী বিরোধী আন্দোলনকে নতুন বার্তা দেবে।

দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত

কলকাতায় এবার সেই কিশোরীর বাবা-মামা ও ভাইকে খালি গায়ে ঘোরাল পুলিশ

প্রাণঘাতী সংঘর্ষের ছয় বছর পরও ভারত-চীন সীমান্তে উত্তেজনা

মোদি ও আদানিকে নিয়ে তথ্যচিত্র সরানোর নির্দেশ ভারতীয় আদালতের

মোদি সরকারের ‘গোপনীয়তা আইন’-এর বিরুদ্ধে আদালতে সংবাদমাধ্যমগুলো

ভারতে বাংলাদেশ থেকে যাওয়া স্ত্রীকে ৩ বন্ধুকে দিয়ে ধর্ষণ করাতেন স্বামী

দিল্লি এড়িয়ে কেন ভারতের ছোট্ট শহর জামনগরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কলকাতায় বাবাসহ প্রেমিককে নগ্ন করে ঘোরাল প্রেমিকার পরিবার

আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫

টাইগার শ্রফকে গুলি করা সন্ত্রাসীদের টার্গেট ছিলেন আমির খান