হোম > বিশ্ব > ভারত

‘মেয়েদের মোবাইল দেওয়া উচিত নয়’

ঢাকা: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নারী কমিশনের সদস্য মীনা কুমারী বলেছেন, মেয়েদের মোবাইল ফোন দেওয়া উচিত না। কারণ এর ফলে মেয়েরা ফোনে কথা বলে এবং পরে ছেলেদের সঙ্গে পালিয়ে যায়। গতকাল বুধবার আলিগড়ে নারীদের বিভিন্ন অভিযোগের বিষয়ে গণশুনানিতে ধর্ষণ বেড়ে যাওয়ার অভিযোগের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মীনা কুমারী এমনটি বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

মীনা কুমারী বলেন, অভিভাবক বিশেষ করে মায়েদের উচিত নিজের মেয়েদের ওপর নজর রাখা। কারণ নারীর বিরুদ্ধে অপরাধ মায়েদের ‘অসতর্কতার’ ফল। একই সঙ্গে তরুণীদের সব সময় চোখে চোখে রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

নারী কমিশনের এই সদস্যের এমন মন্তব্যের পর দেশটিতে বিতর্কের ঝড় শুরু হয়েছে।

এ নিয়ে বার্তা সংস্থা এএনআইকে মীনা কুমারী জানিয়েছেন, তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, আমি কখনো বলিনি যে মেয়েরা ফোন ব্যবহার করে ছেলেদের সঙ্গে পালিয়ে যায়।

মীনা কুমারীর এই বক্তব্যের কয়েক মাস করে ভারতের ন্যাশনাল কমিশন ফর উইমেনের সদস্য চন্দ্রমুখী দেবী উত্তর প্রদেশের এক নারীর ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ৫০ বছর বয়সী ওই নারী সন্ধ্যায় বাড়ির বাইরে বের না হলে হয়তো ধর্ষণের শিকার হতেন না।

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

বিএনপির জয়ে বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সেতু পুনর্গঠনের প্রত্যাশা শান্তিনিকেতন–বিশ্বভারতীর