হোম > বিশ্ব > ভারত

ভারতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একই পরিবারের ৭ সদস্য নিহত

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। হতাহতরা সবাই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেখানে পৌঁছানোর আগেই তাদের বহনকারী ভ্যানের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় এই দুর্ঘটনা ঘটে। 

রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই বলেন, আহত দুই যাত্রীকে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের জয়পুরে রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনায় হতাহতরা সবাই ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন। 

তবে পুলিশের এই কর্মকর্তা জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার