হোম > বিশ্ব > ভারত

ভারতে হোলির পার্টির সময় মারামারি, নিহত ৩

পুলিশ একটি অ্যাপার্টমেন্ট থেকে তিনটি লাশ উদ্ধার করেছে। ছবি: সংগৃহীত

বেঙ্গালুরুর শহরতলিতে হোলি উদ্‌যাপনের সময় মারামারিতে তিনজন নিহত হয়েছেন। একদল মাতাল লোকের মধ্যে মারামারি থেকে এ রক্তপাতের সূত্রপাত।

কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, একটি নির্মাণাধীন ভবনে পার্টি করার সময় এক নারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। এর জেরে বিহার রাজ্যের একই গ্রাম থেকে আসা ছয়জন শ্রমিকের মধ্যে তর্ক শুরু হয়। তারা কাঠের লাঠি ও লোহার রড ব্যবহার করেও একে অপরের ওপর হামলা চালায়। তিনজনকেই ছড়িয়ে পড়া রক্তের ওপর পড়ে থাকতে দেখা যায়।

প্রথম মৃতদেহটি অ্যাপার্টমেন্টের যাতায়াতের অংশ থেকে উদ্ধার করা হয়, দ্বিতীয়টি একটি কক্ষের ভেতরে এবং তৃতীয়টি অ্যাপার্টমেন্টের বাইরে পাওয়া যায়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে—আনসু (২২) এবং রাধে শ্যাম (২৩)। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন আহত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। আরও দুজনের সন্ধানে তল্লাশি চলছে।

বাংলাদেশ নিয়ে মন্তব্য: কলকাতার মুখপাত্রকে অব্যাহতি দিল ইসকন

অযোধ্যা রামমন্দিরের দানের টাকা মেরে বিলাসী জীবন

সন্তানের পিতৃত্ব প্রমাণে ডিএনএ টেস্টের চাপ, অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

পরিবারের মন ভাঙার চেয়ে খুন করা সহজ ছিল—হবু স্বামী হত্যাকাণ্ডে তরুণীর স্বীকারোক্তি

রামমন্দিরের দানবাক্সের টাকা চুরি করে লুকানো হতো টয়লেটে, ঢাকা থাকত সিসিটিভি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

রামমন্দিরের দানবাক্সে চুরি: অভিযোগের তির বিশ্ব হিন্দু পরিষদের দিকে, গ্রেপ্তার ৮

রামমন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ, ভারতজুড়ে তোলপাড়

ভারতের জম্মু ও কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগে ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, কূটনীতির কঠিন পরীক্ষায় ভারত