হোম > বিশ্ব > ভারত

নাগাল্যান্ড উপদ্রুত, বহাল থাকছে বিতর্কিত আইন

কলকাতা প্রতিনিধি

ভারতের নাগাল্যান্ডকে ফের ছয় মাসের জন্য উপদ্রুত রাজ্য হিসেবে ঘোষণা করল সরকার। ফলে বিতর্কিত সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা বহাল থাকছে। এই নিয়ে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে রাজ্যটিতে। 

গত ৪ ডিসেম্বর নাগাল্যান্ডের ওটিং গ্রামে ১৪ জন নিরীহ গ্রামবাসী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারানোর পর আফস্পা বাতিলের দাবিতে সোচ্চার হন নাগারা। নাগাল্যান্ড ছাড়াও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে আইনি বাতিলের দাবি ওঠে।  ১৯৫৮ সালের এই আইনে অসামরিক আইন রক্ষাকারী বাহিনীকে (পুলিশ) উপদ্রুত এলাকায় সাহায্য করার জন্য সামরিক ও আধাসামরিক বাহিনীকে বিশেষ ক্ষমতা ও আইনি রক্ষাকবচ দেওয়া হয়। 

প্রতি ৬ মাস অন্তর ভারতের কেন্দ্রীয় সরকার পুরো রাজ্য বা কিছু এলাকাকে উপদ্রুত বলে ঘোষণা করে আফস্পার সুবিধা তুলে দেয় সেনা বা আধা-সেনার হাতে। আফস্ফা-র ফলে অসামরিক আইনি থেকে মুক্ত থাকেন সশস্ত্র বাহিনীর জওয়ানরা। 

ওটিং-এর ঘটনার পর মেঘালয় ও অরুণাচল প্রদেশেও আইনটি বিলোপের দাবি ওঠে। নাগাল্যান্ড বিধানসভায় আফস্পা প্রত্যাহারের প্রস্তাব পাস  হয়। মুখ্যমন্ত্রী নেফু রিও জানান, কেন্দ্রীয় সরকার আইন বাতিলে কমিটি গঠন করেছে। 

এমনকি, ওটিং-এর ঘটনার তদন্তে নিযুক্ত অসামরিক বিশেষ তদন্তকারী দল বা সিট-এর তদন্তে সেদিন গুলি চালানোর ঘটনায় যুক্ত জওয়ানদের হাজির করতেও রাজি হয়েছে সামরিক বাহিনী। 

গ্রামবাসীদের দাবি মেনে সাধারণ পোশাকে সামরিক বাহিনীর তদন্তকারীরা ওটিং-এর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আফস্পা প্রত্যাহার নিয়ে নাগাল্যান্ড-সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে আশার সঞ্চার হয়েছিল। 

কিন্তু বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, গোটা নাগাল্যান্ডে আরও ৬ মাস বহাল থাকছে আফস্পা। কারণ হিসেবে রাজ্যের হিংসা ও সন্ত্রাস পরিস্থিতির আশঙ্কার কথা বলা হয়েছে। 

তবে আফস্পা-র মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ নাগাদের মধ্যে। বিভিন্ন নাগা সংগঠন দীর্ঘমেয়াদি আন্দোলনের ইঙ্গিত দিয়েছে।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করা হচ্ছে: ভারত

জমির দলিল নাগরিকত্বের প্রমাণ নয়—‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ মামলায় কলকাতা হাইকোর্ট

ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন, কীভাবে কাজ করে এটি

‘চিকেনস নেক’ নিয়ে উদ্বিগ্ন ভারত, নিরাপত্তা ঢেলে সাজাতে শিলিগুড়িতে আসছেন অমিত শাহ

কাশ্মীরে ‘আপত্তিকর’ বইয়ের বিরুদ্ধে অভিযান ঘিরে বিতর্ক

পুরীতে রথযাত্রায় পদদলিত হয়ে নিহত ১, আহত শতাধিক

স্বামী মৃত, ছেলে ছুরিকাঘাতে রক্তাক্ত—পাশে বসে মোবাইল চাপছিলেন চিকিৎসক স্ত্রী

বিজেপির পতন না দেখে মরব না: মমতা

মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ভারতে চার ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে পুলিশের মামলা

ভারতে পেট্রলপাম্পে কুড়াল দিয়ে যুবকের দুই হাত প্রায় বিচ্ছিন্ন, বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা