হোম > বিশ্ব > ভারত

কানপুরে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত

ঢাকা: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুর শহরে একটি মিনিবাসের সঙ্গে মালবাহী জেসিবি লোডারের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

কানপুর রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল বলেন, ‘দিল্লি থেকে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌ যাওয়ার পথে কানপুরের সাচেন্দি এলাকায় যাত্রীবাহী মিনিবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় আহতরা লক্ষ্ণৌর হ্যালেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

এই দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবারের এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে ‘ক্ষতিপূরণ’ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে কানপুরের বাস দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই তহবিল থেকে দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে। এ ছাড়া ভারতের নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।

ভারতের তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ২০

ঝাড়গ্রামে ভোটের প্রচারের ফাঁকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি

ইরানি তেলের দাম চীনা মুদ্রায় চোকাচ্ছে ভারত

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন দীনেশ ত্রিবেদী: হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন

দুই যমজ মেয়ের গলা কেটে পুলিশকে ফোন দিলেন বাবা

যুদ্ধবিমানের ‘হার্ড ল্যান্ডিং’, পুনে বিমানবন্দরের রানওয়ে বন্ধ

সংসদে নারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারলেন না মোদি

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পরীক্ষা করছে ভারত

‘কিমোনো’ ফেরত দিতে দেরি, জাপানে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে ভারতীয় পরিবার

ভারতে প্রেমের ফাঁদে ফেলে ১৮০ কিশোরীর অশ্লীল ভিডিও ধারণ, তরুণ গ্রেপ্তার