হোম > বিশ্ব > ভারত

অন্ধ্র প্রদেশে ফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে আগুন, নিহত ৬

ভারতের অন্ধ্র প্রদেশের একটি ফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। গতকাল বুধবার দিবাগত রাতে অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলার আক্কিরেড্ডিগুডেম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিহতেরা হলেন—উদুরুপতি কৃষ্ণাইয়া, বি কিরণ কুমার, কারু রবি দাস, মনোজ কুমার, সুবাস রবি দাস এবং হাবদাস রবি দাস। নিহতের মধ্যে ৪ জন্য বিহারের বাসিন্দা।

ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে চুল্লি বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফার্মাসিউটিক্যাল প্ল্যান্টের ৪ নম্বর ইউনিটে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার সময় সেখানে মোট ১৮ জন কর্মী কাজ করছিলেন। এই ঘটনার দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রদেশটির মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের সদস্যদের জন্য ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ ছাড়া মুখ্যমন্ত্রী গুরুতর আহতদের চিকিৎসার জন্য ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং যারা তুলনামূলক কম আহত হয়েছেন তাদের চিকিৎসায় ২ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ ঘটনায় ওই জেলার পুলিশ সুপার এবং কালেক্টরকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

রামমন্দিরের দানবাক্সের টাকা চুরি করে লুকানো হতো টয়লেটে, ঢাকা থাকত সিসিটিভি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

রামমন্দিরের দানবাক্সে চুরি: অভিযোগের তির বিশ্ব হিন্দু পরিষদের দিকে, গ্রেপ্তার ৮

রামমন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ, ভারতজুড়ে তোলপাড়

ভারতের জম্মু ও কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগে ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, কূটনীতির কঠিন পরীক্ষায় ভারত

ঢাকায় ভারতের হাইকমিশনারকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দিল নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্য নিহত

পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

মুম্বাইয়ে মেয়রের সামনেই ম্যানহোলে পড়লেন পৌরকর্মী