হোম > বিশ্ব > ভারত

মহুয়াকে বিয়ে করলেন পিনাকী

তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র জীবনে নতুন অধ্যায় শুরু করলেন প্রাক্তন বিজেডি নেতা পিনাকী মিশ্রকে বিয়ে করে। ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে জার্মানির বার্লিনে এই বিয়ে অনুষ্ঠিত হয়। অনেকেই জানতে চাইছেন—কে এই পিনাকী মিশ্র, যিনি মহুয়ার সঙ্গী হলেন জীবনের পথে?

পিনাকী মিশ্র ওড়িশার বর্ষীয়ান রাজনীতিক। পেশায় একজন বিশিষ্ট আইনজীবী। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইতিহাসে স্নাতক ও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হওয়ার পর, পিনাকী মিশ্র সুপ্রিম কোর্টে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন অভিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট হিসেবে। সংবিধান, বাণিজ্যিক আইন ও আবগারি সংক্রান্ত মামলায় তাঁর পারদর্শিতা রয়েছে।

পিনাকীর রাজনৈতিক জীবনের শুরু ১৯৯৬ সালে, যখন তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে ওড়িশার পুরী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। পরে তিনি বিজেডিতে যোগ দিয়ে ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে একই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করেননি।

তাঁর রাজনৈতিক ব্যক্তিত্ব যতটা শান্ত, ততটাই প্রজ্ঞাময়। সংসদে আইন ও বিচার বিষয়ক আলোচনায় তাঁর যুক্তিগ্রাহ্য বক্তব্য তাকে স্বীকৃতি এনে দিয়েছে। ওড়িশা ও দিল্লির রাজনৈতিক মহলে তিনি একজন পরিণত ও মার্জিত নেতা হিসেবে পরিচিত।

জার্মানিতে তাঁদের বিয়ের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ব্যক্তিগত ও নিরিবিলি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মহুয়া মৈত্রের পরনে ছিল দামী বেনারসি শাড়ি, আর পিনাকী মিশ্র সাদা কুর্তা-পাজামার সঙ্গে পরেছিলেন গোলাপি রঙের বুন্দি। এক ভিডিওতে তাঁদের হাসিমুখে কেক কাটতে ও নাচতে দেখা যায়, যা ভার্চুয়াল জগতে ভাইরাল হয়েছে।

এই বিয়ে দুটি অভিজ্ঞ জীবনের সম্মিলন। একদিকে মহুয়ার জোরালো রাজনৈতিক অবস্থান ও কণ্ঠস্বর, অন্যদিকে পিনাকীর পরিশীলিত আইনজীবীসুলভ দূরদৃষ্টি। রাজনৈতিক মহলে অনেকেই বলছেন, এই দম্পতি ভবিষ্যতে ভারতে এক প্রভাবশালী ও চিন্তাশীল জুটি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

গঙ্গা চুক্তি নিয়ে অবিলম্বে ঢাকার সঙ্গে আলোচনা করতে ভারতের সংসদীয় কমিটির তাগিদ

শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না: ভারতের সংসদীয় কমিটিকে মোদি সরকার

‘শ্বশুরবাড়ির লোকেরা কখনো বদলাবে না’, আত্মহত্যার আগে শিক্ষিকার ভিডিও বার্তা

আন্দোলকালে মোদির বিরুদ্ধে ‘অশালীন ভাষা’ ব্যবহারের অভিযোগে নারীর বিরুদ্ধে মামলা

মহারাষ্ট্রে চারতলা ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা ১১

সাবেক বাসচালকের বাড়িতে মিলল ২৮ কোটি রুপি ও ১৫ কেজি সোনা

গাজায় ‘গণহত্যা’ চলাকালে আড়াই হাজার চালানে কয়েক লাখ অস্ত্র-গোলাবারুদ ইসরায়েলে পাঠিয়েছে ভারত

মোদিকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট: দিল্লি পুলিশের মামলা, ৫০০ অ্যাকাউন্ট ব্লকের সুপারিশ

কঙ্গনাকে ককরোচদের কড়া জবাব

মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দিতে চায় যোগী সরকার