হোম > বিশ্ব > ভারত

ভারতে গেরুয়া পোশাক নিয়ে প্রশ্ন করায় স্কুল ভাঙচুর, কর্তৃপক্ষকে মারধর

ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি স্কুলের শিক্ষক কতিপয় শিক্ষার্থীকে গেরুয়া পোশাক পরা নিয়ে প্রশ্ন করায় উত্তেজিত জনতা স্কুলটিতে ভাঙচুর চালিয়েছে, মারধর করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পরে শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ উল্টো স্কুলটির দুই কর্মচারী ও অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তেলেঙ্গানার মানচেরিল জেলার কানেপাল্লি গ্রামের মাদার তেরেসা উচ্চবিদ্যালয় নামের মিশনারি স্কুলে ভাঙচুর চালানোর ভিডিও ভাইরাল হয়েছে। এলাকাটি রাজধানী হায়দরাবাদ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। 

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যক্ষ জাইমন জোসেফ কেরালা রাজ্যের বাসিন্দা। দুই দিন আগে তিনি দেখতে পান, তাঁর স্কুলের কতিপয় শিক্ষার্থী গেরুয়া রঙের কাপড় পরে এসেছে। শিক্ষার্থীরা কেন এমন কাপড় পরেছে জানতে চাইলে তারা জানায়, তাঁরা ২১ দিনব্যাপী হনুমান দীক্ষা নামের একটি প্রথা অনুশীলন করছে। পরে অধ্যক্ষ ওই শিক্ষার্থীদের বলেন তাদের বাবা-মাকে স্কুলে ডেকে আনতে। 

বিষয়টি এখানেই থেমে থাকেনি। শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষের বাদানুবাদের একাংশের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সেসব ভিডিওতে দাবি করা হয়, অধ্যক্ষ হিন্দু ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট পোশাক পরায় শিক্ষার্থীদের স্কুলে ঢুকতে দিচ্ছেন না। 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই একদল উত্তেজিত জনতা স্কুলটিতে আক্রমণ চালিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে। স্কুলটির জানালার কাচ ভেঙে ফেলতে দেখা যায় একটি ভিডিওতে। এ সময় স্কুলের কর্মচারীরা হাত জোড় করে তাদের থামতে বললেও কোনো কাজ হয়নি। এমনকি পুলিশও তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি। পরে অবশ্য পুলিশ ভাঙচুরকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সক্ষম হয়। 

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভাঙচুরের একপর্যায়ে কিছু মানুষ অধ্যক্ষ জোসেফকে ঘিরে ধরে তাঁকে মারধর করতে থাকে। এমনকি তাঁর কপালে জোর করে তিলক পরিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় বিক্ষোভকারীরা স্কুল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেছে। 
 
এদিকে, শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ স্কুলটির দুই কর্মচারী ও অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ধর্মীয় বিভাজন উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে গড়ালেও সীমান্ত নিরাপত্তায় অগ্রাধিকার ভারতের

কলকাতায় গ্রেপ্তার ‘বাংলা পক্ষ’র গর্গ চট্টোপাধ্যায়

‘মেয়েদের পড়াশোনা করে কী হবে’—বিহারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর মন্তব্যে তোলপাড়

শুভেন্দু অধিকারীর পিএ খুন: অযোধ্যা থেকে গ্রেপ্তার ‘শুটার’ বিজেপি-ঘনিষ্ঠ

প্রশ্নপত্র ফাঁস: ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল

জ্বালানি সংকট: এবার স্কুলে অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ মোদির

পশ্চিমবঙ্গে চার দিনে সহিংসতার ঘটনা ৩৪টি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মুসলিমরা

দায়িত্ব নিয়েই ৭১৭ মদের দোকান বন্ধ করলেন বিজয়

মুখ্যমন্ত্রীর শপথ নিলেও বিপদ কাটেনি বিজয়ের, মুখোমুখি হতে হবে আস্থা ভোটের

শুভেন্দুর মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পেলেন