হোম > বিশ্ব > ভারত

তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

ঢাকা: তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা ব্যানার্জী।  আজ বুধবার (৫ মে) স্থানীয় সময় সকাল ১০টা৪৫ মিনিটে  রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শপথ নেন তিনি। করোনা  মহামারি পরিস্থিতিতে ছোট পরিসরে হয় মমতার শপথগ্রহণ অনুষ্ঠান।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার ভূমিধস পেয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে জিতেছে তৃণমূল। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে।

শপথের পর পশ্চিমবঙ্গের সরকারি ভবন  নবান্নতে যাবেন মমতা। সেখানে তাঁকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে।  সূত্র জানিয়েছে, নবান্নে গিয়ে করোনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে  শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মমতা ব্যানার্জি।

পশ্চিমবঙ্গে নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। সহিংসতার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরকে দুষছে।

এবারের বিধান সভা নির্বাচনে নিজ আসন নন্দীগ্রামে ধাক্কা খেয়েছেন মমতা ব্যানার্জি। এরপর অনেকের প্রশ্ন জাগে, ভোটে হারার পর মমতার ভাগ্য তাহলে কী হবে? তিনি কি টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন?

ভারতীয় সংবিধান ১৬৪ (৪) নং ধারা অনুযায়ী, নির্বাচনে না জিতেও মুখ্যমন্ত্রী হওয়া যায়। তবে মসনদে বসার ছয় মাসের মধ্যে তাকে অন্য কোনো আসন থেকে জিতে আসতে হবে।

পশ্চিমবঙ্গে নির্বাচন: দ্বিতীয় দফার ভোট শুরু, একই আসনে লড়ছেন মমতা-শুভেন্দু

ভরপেট বিরিয়ানির পর তরমুজ, একে একে প্রাণ হারাল একই পরিবারের ৪ সদস্য

মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

এক বছরেও স্বাভাবিক হয়নি পর্যটন খাত

ফিরছে পর্যটক, জম্মু-কাশ্মীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা স্থানীয়দের

কিংবদন্তি ভারতীয় আলোকচিত্রী রঘু রাই আর নেই

কেজরিওয়ালের দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন রাঘব চাড্ডা–হরভজন সিং

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: প্রথম দফায় রেকর্ড ৯৩ শতাংশ ভোটদান, কিসের ইঙ্গিত

‘আমেরিকান ড্রিমে’ ফাটল, যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন ৪০ শতাংশ ভারতীয় অভিবাসী