হোম > বিশ্ব > ভারত

উত্তর প্রদেশে ভোটের লড়াইয়ে প্রিয়াঙ্কাই কংগ্রেসের মুখ

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের মুখ। তাঁকে সামনে রেখেই নির্বাচনে লড়বে কংগ্রেস। তবে তিনি ভোটে লড়বেন কি না সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই।

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের দায়িত্বে রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া  গান্ধীর মেয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী । গোটা রাজ্যে বহুদিন ধরে চষে বেড়াচ্ছেন তিনি।

আজ শুক্রবার দাদা, সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রিয়াঙ্কা। সেখানে তিনি নিজেই উসকে দেন উত্তর প্রদেশে তিনিই দলকে ভোটেও নেতৃত্ব দেবেন।

এক সময় পণ্ডিত জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী-সহ কংগ্রেস নেতাদের খাসতালুক উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচনে নিজেদের হারানো জমি ফিরে পেতে চায় কংগ্রেস। বিজেপি শাসিত রাজ্যে বর্তমানে তাঁরা শক্তির বিচারে চার নম্বরে।

বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টির সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর বিকল্প হিসেবে উঠে এলেন প্রিয়াঙ্কা।

উত্তর প্রদেশ জয়ে কংগ্রেসের ভরসা নারী ভোট। তাঁদের স্লোগানই হচ্ছে, ‘লাড়কি হুঁ, লড় শক্তি হুঁ’। অর্থাৎ নারী হলেও লড়তে জানি।  

এদিন রাহুল-প্রিয়াঙ্কা সাংবাদিকদের সামনে দাবি করেন, কংগ্রেস ক্ষমতায় এলে বেকারদের কর্মসংস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। নির্দিষ্ট পরিকল্পনা নেমে কর্মসংস্থানের।

তবে কংগ্রেসের ক্ষমতায় ফেরার কোনো রাস্তাই নেই বলে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করেন। তাঁদের মতে, এবার লড়াই হবে বিজেপির সঙ্গে সমাজবাদী পার্টির।

উত্তর প্রদেশে ৭ দফায় ভোট শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি ও ভোট চলবে ৭ মার্চ পর্যন্ত। গণনা পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ার ভোটগ্রহণ শেষে ১০ মার্চ। 

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

বিএনপির জয়ে বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সেতু পুনর্গঠনের প্রত্যাশা শান্তিনিকেতন–বিশ্বভারতীর