হোম > বিশ্ব > ভারত

ভারতে ট্রাকের সঙ্গে পুণ্যার্থীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১৮

কলকাতা সংবাদদাতা

গোড্ডা–দেওঘর প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজতক বাংলা

ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে এলপিজি সিলিন্ডার বহনকারী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে শ্রাবণ মাসের পবিত্র কাঁওয়ার যাত্রায় রওনা হওয়া পুণ্যার্থীরা ছিলেন। গতকাল সোমবার দিবাগত ভোররাতে মোহনপুর থানার জামুনিয়া মোড়ে গোড্ডা–দেওঘর প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অন্তত ১৮ জন কাঁওয়ারি ভক্ত প্রাণ হারিয়েছেন এবং ১২ জনেরও বেশি মানুষ গুরুতর জখম হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গতকাল দিবাগত ভোররাত সাড়ে ৫টার দিকে পুণ্যার্থীদের নিয়ে বাসটি বাবার ধামে জল ঢালতে যাচ্ছিল। এ সময় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মোহনপুর থানার ইনচার্জ প্রিয়রঞ্জন কুমার ও মোহনপুর বিডিওর নেতৃত্বে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত ব্যক্তিদের প্রথমে মোহনপুর সিএইচসি এবং সেখান থেকে দেওঘর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাংসদ নিশিকান্ত দুবে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করে শোকবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘শ্রাবণ মাসে দেওঘরের কাঁওয়ার যাত্রার সময় দুর্ঘটনায় ১৮ জন ভক্ত প্রাণ হারিয়েছেন। বাবা বৈদ্যনাথ তাঁদের পরিবারকে শক্তি দিন।’

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। জেলায় উচ্চপর্যায়ের তদারকি চলছে।

ছাড়া পেয়েছেন রাহুল–প্রিয়াঙ্কা

বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশকে গাড়িতে তুলল পুলিশ

ককরোচ আন্দোলনের মুখে ‘ত্রুটিহীন’ পরীক্ষাব্যবস্থার নির্দেশনা মোদির

এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব কৃষকেরা, দিল্লির আগে মিছিল আটকে দিল পুলিশ

দাম্পত্যকলহে স্বামীর প্রতিষ্ঠানে স্ত্রীর অভিযোগ দেওয়া সবচেয়ে খারাপ: ভারতের সুপ্রিম কোর্ট

পুলিশের লাঠিপেটার এক দিন পর ফের দিল্লির জন্তর মন্তর দখল ‘ককরোচদের’

পার্লামেন্টের বাইরে ‘ককরোচ’দের ও ভেতরে বিরোধী দলের আন্দোলনের মুখে মোদি সরকার

৫০ বার চেষ্টা করেও মেলেনি সরকারি চাকরি, স্বর্ণপদকজয়ী তরুণের আত্মহত্যা

দিল্লিতে সংসদ অভিমুখে ককরোচদের বিক্ষোভ মিছিলে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিপেটা

‘ককরোচদের’ সংসদ চলো কর্মসূচিতে উত্তপ্ত দিল্লি, অনশন ভাঙতে ওয়াংচুকের ৩ শর্ত