হোম > বিশ্ব > ভারত

এমপি আনোয়ারুল হত্যা: ১৪ দিনের সিআইডি হেফাজতে সিয়াম

কলকাতা সংবাদদাতা 

এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যা মামলায় গ্রেপ্তার সিয়াম হোসেনকে ১৪ দিনের সিআইডি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার সিয়াম হোসেনকে বারাসাত আদালতে তোলা হয়।  সিআইডি আদালতের কাছে ১৪ দিনের হেফাজতের অনুমতি চায়। তাৎক্ষণিক মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, ভারতে গিয়ে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার আসামি সিয়ামকে নেপাল থেকে গ্রেপ্তার করেছে কলকাতা সিআইডি।

সংসদ সদস্য আনার হত্যা মামলায় এখন পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট পাঁচজন আসামি গ্রেপ্তার আছেন। এর মধ্যে তিনজন বাংলাদেশে, বাকি দুজন কলকাতায়। 

বাংলাদেশে গ্রেপ্তারকৃতরা হলেন আমানুল্লাহ সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। কলকাতায় গ্রেপ্তার রয়েছেন জিহাদ ও সিয়াম।

এবার মধ্যপ্রদেশে মন্দিরের সামনে ভক্তদের চাপা দিল ট্রাক, নিহত ১৩

উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক

৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে

ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’: বললেন সালমান রুশদি ও মিরা নায়ার

ভারতের রাজস্থানে বাস খাদে পড়ে ৫ নারীসহ নিহত ৮, আহত ১৭

ছাড়া পেলেন নেহা বোরা, অভিজিৎকে ফের গ্রেপ্তার দেখাল পুলিশ

পুলিশকে ফাঁকি দিয়ে বিক্ষোভে যাওয়ার অনলাইন গেম ভাইরাল ভারতে

অভিজিৎ দীপকের পর নেহা বোরাও আটক

নিজ বাসা থেকে আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে আংটি বদল করলেন ৩০ বছরের ইনফ্লুয়েন্সার