হোম > বিশ্ব > ভারত

লোকসভায় করমর্দন করলেন মোদি-রাহুল

ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁদের সম্পর্ক সাপে-নেউলে বললে অত্যুক্তি হয় না। দুজন দুই মেরুর মানুষ। বলা হচ্ছে বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস তথা বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর কথা। 

সদ্য সমাপ্ত লোকসভা ভোটের প্রচারে একে অপরকে ব্যক্তিগত আক্রমণেরও নজির রয়েছে। যদিও আজ বুধবার (২৬ জুন) লোকসভার ভেতরে অন্য ছবি ধরা পড়ল। এদিন লোকসভার স্পিকার পদে নির্বাচিত হন ওম বিড়লা। 

নিজের আসন থেকে উঠে এসে তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদি। একইভাবে উঠে এসে ওম বিড়লাকে অভিনন্দন জানান রাহুলও। তখনই মুখোমুখি হন মোদি-রাহুল। হাসিমুখে করমর্দন করতে দেখা যায় এই দুই নেতাকে। 

বুধবার বেলা ১১টার দিকে ছিল লোকসভার স্পিকার নির্বাচন। প্রায় ৪৮ বছর বাদে লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হলো। লড়াই হয় এনডিএ প্রার্থী ওম বিড়লা ও ইন্ডিয়া জোট প্রার্থী কে সুরেশের মধ্যে। 

এদিন ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভায় প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী। লোকসভায় ২৯২টি আসন পেয়েছে এনডিএ জোট। ইন্ডিয়া জোটের আসনসংখ্যা ২৩৪। ইন্ডিয়া জোটের প্রার্থীকে সমর্থন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলও। শেষ পর্যন্ত ধ্বনি ভোটে জয়ী হন ওম বিড়লা।

হরমুজ প্রণালিতে ভারতগামী থাই জাহাজে হামলা

গ্যাস-সংকটে দিল্লি হাইকোর্ট, আইনজীবীদের পাতে নেই বিরিয়ানি-শাহি পনির

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গে রান্নার পর এবার খরচ বাড়ল যাতায়াতেও, বাড়তি ভাড়ায় যাত্রী হয়রানি

ভারতে গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে রেস্তোরাঁ

নাবালক অবস্থায় আটক, ২১ বছর পর বাংলাদেশিকে মুক্তির আদেশ কলকাতা হাইকোর্টের

খামেনির হত্যাকাণ্ডে কেন ভারতে শোক আর বিক্ষোভ

ধর্ষণ থেকে বাঁচতে রাতভর গহিন বনে লুকিয়ে থাকলেন তরুণী

বিশ্রামাগারে ছিল না পানি, রাস্তা ছিল নোংরা—রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফর ঘিরে বিতর্ক

ইরানি নৌবাহিনীর জাহাজকে বন্দরে ভিড়তে দিল ভারত