হোম > বিশ্ব > ভারত

দিলীপ কুমারের নাম নিয়ে কটাক্ষ বিজেপির

প্রতিনিধি, কলকাতা

সদ্যপ্রয়াত ভারতীয় সিনেমাজগতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকেও সাম্প্রদায়িক আক্রমণের শিকার হতে হলো। শাসক দল বিজেপি সামাজিক গণমাধ্যমে তাঁকে ধর্ম নিয়ে কটাক্ষ করেছে।

হরিয়ানা বিজেপির সামাজিক গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি বিভাগের তরফে বিতর্কিত পোস্টটি করেন অরুণ যাদব। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিলীপ কুমারকে শ্রদ্ধা জানালেও অরুণের এই পোস্ট বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকেই সামনে নিয়ে এসেছে। 

অরুণ হিন্দিতে লেখেন, মহম্মদ ইউসুফ খান (দিলীপ কুমার), হিন্দু নামে ফিল্ম জগতে টাকা রোজগার করেছেন। তাঁর মৃত্যুতে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর পরিবারকে গভীর সমবেদনা জানানো হচ্ছে। তাঁর আত্মাকে ভগবান শান্তি দিক। 

সামাজিক গণমাধ্যমে এই পোস্টের সমালোচনা শুরু হয়েছে ভারতজুড়ে। অভিনেত্রী তথা শিবসেনা নেত্রী উর্মিলা মাতন্ডকর কড়া সমালোচনা করেছেন এ ধরনের মন্তব্যের। 

উর্মিলার মতে, দিলীপ কুমারের মতো জীবন্ত কিংবদন্তি অভিনেতার নামে মন্তব্য করার আগে লজ্জা হওয়া উচিত। তাঁর মতোই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। দিলীপ কুমারকে ধর্ম নিয়ে আঘাত করার বিরোধিতা শুরু হয়েছে বিভিন্ন মহলে। 

দিলীপ কুমারের মতো সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের অসম্মান করে বিজেপি তাদের সাম্প্রদায়িক মুখটাকেই মুখোশের বাইরে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করেছেন, সাংস্কৃতিক জগতের বিরাট ক্ষতি হয়েছে তাঁর মৃত্যুতে। তাঁর শিল্পকর্ম অমর হয়ে থাকবে বলেছেন তিনি। 

উল্লেখ্য, এই মহান শিল্পীর জন্ম পাকিস্তানে। তাঁর আসল নাম ইউসুফ খান। কিন্তু বাড়ির অমতে সিনেমা করতে নেমে প্রথম থেকেই তিনি দিলীপ কুমার নামে খ্যাত। তাঁর নামের আসল রহস্য অজানা রয়ে গেছে। শিল্পী নিজেও সেই রহস্য ফাঁস করতে চাননি। তাই একেক সময় একেক ব্যাখ্যা শুনিয়েছেন তিনি। সিনেমাপ্রেমীরা অবশ্য তাঁর নাম বা ধর্ম বিচারের বদলে অসাধারণ অভিনয়দক্ষতাকেই গুরুত্ব দিয়েছে। বিশ্বের দরবারে ভারতীয় সিনেমার সফল দূত তিনি। তাই গোটা বলিউড এখনো শোকস্তব্ধ। এই অবস্থায় হরিয়ানা বিজেপির দিলীপ কুমারকে নিয়ে অসম্মান প্রদর্শন ভারতীয় নেট-নাগরিকদেরও ক্ষুব্ধ করেছে। 

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত

বর্ষার পানিতে ভাসছে মুম্বাই, হাইকোর্ট বললেন— ‘নাগরিকদেরই তৈরি সংকট’

পশ্চিমবঙ্গে বালিকা ধর্ষণ-খুন: মধ্যরাতে তথাকথিত ক্রসফায়ারে নিহত প্রধান আসামি

বিজিবির আপত্তিতে ৪.৩৫ কিমি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি—দাবি আসাম সরকারের

৩৬ বছরে ৩০০ বিলাসবহুল হোটেলে বিল ফাঁকি, গ্রেপ্তার কুখ্যাত বিকিনি কিলারের শিষ্য

প্রেমিকার বাসায় নিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর দুজনেরই পলায়ন

কিশোরী হত্যা ও গণপিটুনি: উত্তপ্ত পশ্চিমবঙ্গ, ১৪৪ ধারা জারি

রাবণ অযোধ্যায় পৌঁছে গেছে, রামমন্দিরে চুরিই এর প্রমাণ: নির্মোহী আখড়ার প্রধান

জমি-ভবন ছাড়াই হাসপাতালে ৮৭ স্বাস্থ্যকর্মী নিয়োগ, কাগজে-কলমে চলছে ৬ বছর ধরে