হোম > বিশ্ব > ভারত

উত্তরাখন্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

আজকের পত্রিকা ডেস্ক­

উত্তরাখন্ডে ৬ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখন্ড রাজ্যের চামোলি জেলায় যোশীমঠ-বদ্রিনাথ রুটে পাইলটসহ ছয়জনকে নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এ তথ্য জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তুষারপাতের মধ্যে বেলা ২টা ১৫ মিনিটের দিকে বদ্রিনাথ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। পরে হাতি পর্বত এলাকার কাছে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরে এটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। এতে রাজ্যের উদ্ধারকারী দল, সেনাবাহিনী, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুষ্কর সিং ধামি বলেন, ‘যোশীমঠের কাছের ছাইয়ে গ্রাম এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক খবর পেয়েছি। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি নিজেই পুরো ঘটনাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত উচ্চতর চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হেলিকপ্টারের যাত্রীরা যেন নিরাপদে ফিরে আসেন, সে জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’

এদিকে রাজ্যের একজন কর্মকর্তাও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যোশীমঠের মহকুমা শাসক (এসডিএম) চন্দ্রশেখর বশিষ্ঠ বলেন, ‘হ্যাঁ, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। সেনাবাহিনী, আমাদের এসডিআরএফ দল, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। আমিও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।’

উল্লেখ্য, গত এক দশকে উত্তরাখন্ডে অন্তত ১২টি পৃথক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি ছিল বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ও সাতটি ছিল প্রাণহানিহীন। প্রাণহানিহীন ঘটনাগুলোর মধ্যে জরুরি অবতরণের সময় আহত হওয়ার ও যান্ত্রিক ত্রুটির কারণে বাধ্যতামূলক অবতরণের ঘটনা রয়েছে। এ ছাড়া মাটিতে সংঘটিত প্রাণঘাতী দুর্ঘটনাও এই পরিসংখ্যানের অন্তর্ভুক্ত।

এর আগে, গত বছরের জুনে উত্তরাখন্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীর উদ্দেশে যাত্রা করা একটি হেলিকপ্টার বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় সাতজন নিহত হন।

শিশুসহ ১৮ তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

ক্লাসরুমে ৬ বছরের কন্যাশিশুকে বেধড়ক মারধর তৃতীয় শ্রেণির এক ছাত্রের

উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু বাদ পড়েছে: যোগী আদিত্যনাথ

সম্পর্ক ভাঙার পর পূর্বের সম্মতিভিত্তিক যৌনতা ‘ধর্ষণ’ গণ্য হবে না: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

‘হিন্দুরা মেঝে থেকে গোমূত্র চেটে খায়’— ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

উত্তরাখন্ডে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৬ জনই নিহত

পুনের যৌনপল্লি থেকে ৬ ‘বাংলাদেশি নারী’ উদ্ধার

‘গোমাতার গায়ে হাত তুললে আমার চেয়ে খারাপ আর কেউই হবে না’—হুঁশিয়ারি শুভেন্দুর

গরু জবাইয়ের অপরাধে তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে মনুস্মৃতি–বেদের উদ্ধৃতি দিল গুজরাটের আদালত