হোম > বিশ্ব > ভারত

বৃষ্টির জন্য নগ্ন হয়ে মেয়েদের মিছিল, উদ্দেশ্য দেবতার সন্তুষ্টি 

বৃষ্টির জন্য নগ্ন হয়ে মিছিল করল ছয় নাবালিকা। গত রোববার এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের দামোহ জেলার বানিয়া গ্রামে। খরার প্রকোপ থেকে নিজেদের গ্রামকে রক্ষা করতে এবং বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট রাখতে এই অনুষ্ঠান করে গ্রামবাসী। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

ভারতের জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর) এ নিয়ে দামোহ জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্টও চেয়ে পাঠিয়েছে। দামোহ জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ নিয়ে একটি প্রতিবেদন ভারতের জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনকে দেওয়া হবে। 

দামোহ জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট ডিআর টেনিওয়্যার বলেন, পুলিশের কাছে অভিযোগ এসেছে যে কিছু নাবালিকা দেবতাকে  সন্তুষ্ট করতে নগ্ন হয়ে মিছিল করেছে। যদি এ বিষয়ে তাদের বাধ্য করা হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। 

বহু বছর ধরেই বানিয়া গ্রামে প্রচলিত আছে এই কুসংস্কার, যার রীতি অনুযায়ী কিছু নাবালিকাকে নগ্ন করে তাদের কাঁধে একটি করে কাঠের লাঠি তুলে দেওয়া হয়, যে লাঠির অন্য প্রান্তে একটি ব্যাঙ বাঁধা থাকে। এ অবস্থায় তাঁরা গ্রামের রাস্তায় মিছিল করে। ওই নাবালিকাদের সঙ্গে যোগ দেন এক না,রী যিনি ভজনসংগীতের মাধ্যমে বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা চালান। গ্রামবাসীর বিশ্বাস, এই অনুষ্ঠানের মাধ্যমে বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করতে পারলে খরার হাত থেকে রক্ষা পাবে তাদের গ্রাম। গ্রামের মধ্যে দিয়ে মিছিল করে যাওয়ার সময় এই নারীরা গ্রামের মানুষের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করে। তারপর একটি স্থানীয় মন্দিরে গিয়ে গ্রামবাসীর জন্য এক ভোজনের আয়োজন করে।

কঙ্গনাকে ককরোচদের কড়া জবাব

মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দিতে চায় যোগী সরকার

আন্দোলনের পর গণগ্রেপ্তার—আবারও রাজপথে নামার হুমকি ককরোচদের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখালেন স্বামী

ভারতের জেন–জি আন্দোলনে ফেসিয়াল রিকগনিশন: ৩ হাজার অপরাধীকে শনাক্তের দাবি পুলিশের

আন্দোলনকারীদের ‘নর্দমার প্রজন্ম’ বললেন কঙ্গনা, ভারতজুড়ে সমালোচনার ঝড়

শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয় পরিবর্তনের প্রস্তাব করেছিল ককরোচরা

ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, জবাব দিতে দিল্লির লাগবে এক দশক

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে ইন্ডিগোর মুম্বাইগামী ফ্লাইটের জরুরি অবতরণ