হোম > বিশ্ব > ভারত

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এক্স

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক নেতার প্রয়াণে ভারত সরকারের পক্ষ থেকে দাপ্তরিক শোক প্রকাশ করেন।

ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করেন রাজনাথ সিং। ওই ছবিতে রাজনাথ সিংয়ের পাশে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে দেখা গেছে।

ছবিটি শেয়ার করে রাজনাথ সিং লিখেছেন, ‘নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমাদের গভীর শোক প্রকাশ করে শোক বইয়ে স্বাক্ষর করেছি। আমাদের সমবেদনা তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে।’

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত মঙ্গলবার ভোরে ৮০ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুর পর ভারত সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল গভীর শোক প্রকাশ করেছে।

পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দীর্ঘদিনের কান্ডারি বেগম খালেদা জিয়া কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতির এক কেন্দ্রীয় চরিত্র ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী হিসেবে এই উচ্চাসনে অধিষ্ঠিত হয়েছিলেন।

কিশোরী হত্যা ও গণপিটুনি: উত্তপ্ত পশ্চিমবঙ্গ, ১৪৪ ধারা জারি

রাবণ অযোধ্যায় পৌঁছে গেছে, রামমন্দিরে চুরিই এর প্রমাণ: নির্মোহী আখড়ার প্রধান

জমি-ভবন ছাড়াই হাসপাতালে ৮৭ স্বাস্থ্যকর্মী নিয়োগ, কাগজে-কলমে চলছে ৬ বছর ধরে

স্ন্যাপচ্যাটে পরিচিত প্রেমিকার ডাকে সীমান্ত পেরিয়ে ভারতে, আটক হয়ে ফিরলেন পাকিস্তানে

আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

পার্টি নয় প্রার্থনা, ভারতে জেন-জিদের মাঝে জনপ্রিয় হচ্ছে ‘ভজন ক্লাবিং’

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে হত্যার হুমকি

দিল্লি দাঙ্গা মামলা: উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবেদন আবারও খারিজ

রামমন্দিরের পর এবার বদ্রীনাথের দানবাক্সের টাকা চুরি

স্কুলের দুপুরের খাবারে ডিমের বদলে নিরামিষ, ইসকনকে দায়িত্ব, ভারতে বিতর্ক তুঙ্গে