হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাকে গুলি করে খুন, সন্দেহভাজনকে পিটিয়ে হত্যা 

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলায় এক তৃণমূল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে স্থানীয়রা সন্দেহভাজন হত্যাকারীকে পিটিয়ে হত্যা করে। বেশ কয়েকটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপের রাজনীতি। তৃণমূল কংগ্রেস এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের কমিউনিস্ট পার্টিকে (সিপিএম) দোষারোপ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে নিহত ওই তৃণমূল নেতার নাম সাইফুদ্দিন লশকর। আজ সোমবার সকালের দিকে দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগরের নিজ বাড়ির বাইরে লশকরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। লশকর জয়নগরের বামুনগাছি এলাকার তৃণমূল কংগ্রেসের প্রধান। তাঁর স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের প্রধান।

এদিকে, ঘটনার পরপরই লশকরের সমর্থকেরা হত্যাকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করে। পরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় স্থানীয় বেশ কয়েকটি বাড়িতে আগুনও লাগিয়ে দেয় লশকরের লোকেরা। স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা সিপিএমকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছে।

তবে সিপিএম নেতা সিপিএম সুজন চক্রবর্তী এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছেন। তিনি বলেছে, এই হত্যাকাণ্ড তৃণমূলের দলীয় কোন্দলের কারণেই হয়েছে এবং এখানে সিপিএমকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, পুলিশ অবশ্যই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে ষড়যন্ত্রের জাল ছিন্ন করবে।

অপরদিকে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই বিষয়ে তদন্ত চলছে।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত