হোম > বিশ্ব > ভারত

সিপিএমকে আক্রমণ মমতার

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের সাবেক শাসক দল সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আজ সোমবার মেদিনীপুর জেলা সফরকালে বিজেপির পাশাপাশি সিপিএমকেও রাজ্যে অশান্তি সৃষ্টির জন্য দায়ী করেন তিনি। 

তাঁর অভিযোগ, সিপিএমের আমলে ব্যাপক খুন-ধর্ষণ হয়েছিল। এখন আবার নতুন করে সিপিএমের দুষ্কৃতিকারীরাই বিজেপির হয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। 

রাজ্যের বিভিন্ন জায়গায় রাম নবমীকে কেন্দ্র করে বিরোধীদের অশান্তি সৃষ্টির চেষ্টা রাজ্য সরকার প্রতিহত করতে সক্ষম হয়েছে বলেও মেদিনীপুরে এক জনসভায় মমতা দাবি করেন। 

তবে তৃণমূল নেত্রীর অভিযোগের পাল্টা জবাব দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, শাসক দলই অশান্তি বাধানোর চেষ্টা করছে। 

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, তৃণমূল আর বিজেপি একই মুদ্রার দুই পিঠ। 

এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির প্রেক্ষিতে মামলা গড়িয়ে কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকারকে গোলমালের সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

‘ককরোচদের’ ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ: ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের

বিক্ষোভে উদ্বিগ্ন বিজেপির নেতা-কর্মীরা, সরকার পতন নিয়ে কী ভাবছেন

দিল্লিতে ইন্টারনেট বন্ধে সরকারি নির্দেশ পাওয়ার দাবি টেলিকম সংস্থাগুলোর

দিল্লিতে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের অভিযোগ, আহত তরুণ

ভারতে শিক্ষার্থীদের ওপর পুলিশি বর্বরতা নিয়ে পিটিশন, সুপ্রিম কোর্ট বললেন—‘সময় নষ্ট করবেন না’

মোদি সরকারের কাছে যে ৫ দাবি জানালেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী শিক্ষার্থীদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করতে চাইছেন: মোদি সরকারের শিক্ষামন্ত্রী

ছাড়া পেয়েছেন রাহুল–প্রিয়াঙ্কা

বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশকে গাড়িতে তুলল পুলিশ

ককরোচ আন্দোলনের মুখে ‘ত্রুটিহীন’ পরীক্ষাব্যবস্থার নির্দেশনা মোদির