হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন সীমান্ত থেকে ঘাঁটিতে ফিরছে রুশ সেনারা

ইউক্রেন সীমান্ত থেকে ঘাঁটিতে ফিরতে শুরু করেছে কিছু রুশ সেনা। আজ মঙ্গলবার রাশিয়ার পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের ইউনিটগুলো তাদের কাজ শেষ করে ইতিমধ্যে রেল এবং সড়ক পরিবহনে চড়ে ফিরতে শুরু করেছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানোর কথা জানাল রুশ বার্তা সংস্থাগুলো। 

ইউক্রেনের সীমান্তে প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সম্প্রতি বেলারুশের সঙ্গে রাশিয়া সেনা মোতায়েন করলে এই উত্তেজনা আরও বৃদ্ধি পায়। 

এই সপ্তাহের শুরুতে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেন, যুদ্ধের খেলা শিগগিরই শেষ হবে।

আরও পড়ুন:

যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট হত্যার ষড়যন্ত্র, নরওয়ের কিশোরের ২০ বছরের সাজা

বিপজ্জনক দিকে মোড় নিয়েছে আলবেনিয়ার ছাত্র আন্দোলন

যুক্তরাজ্যে কোকেন সেবনের পর অচেতন, দুবাইয়ের রাজবধূ কে এই মাহরাহ

কবুতরের সঙ্গে অভিনয়ে রাজি না হওয়ায় টাইসনের বিরুদ্ধে ১৫ লাখ পাউন্ডের মামলা

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী

ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে জেলেনস্কির, রুশ তেল শোধনাগারে আবারও হামলার ঘোষণা

রাতভর রাশিয়ার হামলায় কিয়েভে ৩ জনের মৃত্যু, ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার

ইসরায়েলের কথায় সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

ড্রোন হামলায় জাহাজডুবির ঘটনায় রাশিয়াকে দায়ী করছে বুলগেরিয়া, রাষ্ট্রদূতকে তলব