হোম > বিশ্ব > ইউরোপ

ওমিক্রনকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলছে ডব্লিউএইচও

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে শঙ্কা। গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বেড়েছে ১১ শতাংশ। এমন পরিস্থিতিতে আজ বুধবার করোনার নতুন ধরন ওমিক্রনকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে সংক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে করোনার ডেলটা ধরনকে ছাড়িয়ে গেছে ওমিক্রন। 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, গ্রিস, পর্তুগালসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে রেকর্ড সংক্রমণের ঘটনা ঘটছে। শুধু ফ্রান্সেই গতকাল মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছেন প্রায় ১ লাখ ৮০ হাজার জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৩২ লাখ ৯৮ হাজার ৩৯৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৩৩ হাজার ৫৫৫ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৮০৮ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

‘বিশেষ বাহিনীর চাপে’ বন্ধ হলো রুশ সংবাদমাধ্যম নোভায়া গেজেতা

স্পেনের ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার বর্ণনা দিলেন যাত্রী

ভোটে জেতার পর বিচারক ও শীর্ষ আমলাদের পদত্যাগ করতে বলছে সার্বিয়ার শিক্ষার্থীরা

ইউরোপের সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া, তবে আমরা যুদ্ধ চাই না: পুতিন

কিশোরী ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডনের পুলিশ

রোদঝলমল রাস্তায় নেমে এলেন বাসিন্দারা—ইউক্রেনের খেরসনে বিরল স্বস্তি

স্পেনে ২ ট্রেনের সংঘর্ষের আগে নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে চালকদের কথোপকথন ফাঁস

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৬৮, আহত শতাধিক

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩০