হোম > বিশ্ব > ইউরোপ

আরও ৯ বছরের কারাদণ্ড দেওয়া হলো নাভলনিকে 

আরও ৯ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনিকে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার একটি আদালত তাঁকে এই দণ্ড দেয়। ফলে শিগগিরই মুক্তি মিলছে না রাশিয়ার সরকার বিরোধী এই রাজানীতিবিদের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রাশিয়া ইউক্রেনে তাঁদের দাবিকৃত ‘বিশেষ অভিযান’ চালানোর ২৭ দিনের মাথায় নাভালনিকে এই দণ্ড দেওয়া হলো। এর ফলে আগামি দেড় বছর পর নাভালনির কারাবাসের মেয়াদ ফুরানোর কথা থাকলেও তাকে আরও আট বছর অতিরিক্ত কারাবাস করতে হবে। মস্কোর বাইরে পোকরভ শহরে এক কারাগারের ভেতরে বিচারের মুখোমুখি করা হয় নাভালনিকে।

রুশ আদালতের এই রায়ের পর নাভালনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন—‘পুতিন সত্যকে ভয় পান, আমি সবসময় এটি বলেছি। সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই, রাশিয়ার জনগণের কাছে সত্য প্রচার করাই সবসময় আমাদের মূল লক্ষ্য ছিল।’ 

পোস্টে নাভালনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে রাশিয়ার নাগরিকদের তাঁর দেশের ‘যুদ্ধাপরাধীদের’ প্রতিহত করার আহ্বান জানান। 

ওই মামলার বিচারকার্যের সময় উপস্থিত থাকা এএফপির এক সাংবাদিকের মতে—মামলার বিচারক মার্গারিতা কোতোভা বলেছেন, ‘নাভালনি একটি সংগঠিত গোষ্ঠীর সম্পত্তি চুরি করার বিষয়ে জালিয়াতি করেছেন।’ 

নাভালনির আইনজীবী ওলগা মিখাইলোভা এবং ভাদিম কোবজেভকে রায়ের পর কারাগারের বাইরে থাকা পুলিশ সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিল কিন্তু পরে তাঁদের মুক্তি দেওয়া হয়। 

নাভালনির মামলার কৌসুলীরা বলেছেন—নতুন যে দণ্ড নাভালনিকে দেওয়া হলো তার অর্থ হলো, নাভালনিকে দেড় বছরের পরিবর্তে আরও আট বছর কারাগারে থাকতে হবে। 

জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন

ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

ন্যাটো সম্মেলনের প্রাক্কালে কিয়েভে রাশিয়ার দ্বিতীয় দফা হামলায় নিহত ৯

মোনাকোতে পার্সেল বোমা হামলা—ইউক্রেনীয় নারীকে খুঁজছে ইন্টারপোল

কিয়েভে রাশিয়ার নজিরবিহীন শক্তিশালী হামলা, নিহত অন্তত ২৭

ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, সামাল দিতে সুপারমার্কেটে পুলিশ

যুক্তরাজ্যের প্রতি পাঁচ বিশ্ববিদ্যালয়ের একটিতে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা

কিয়েভে রাতভর রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ৮

৪০ বছর পর মুক্তি পাচ্ছেন যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী