হোম > বিশ্ব > ইউরোপ

কাশতে কাশতে নাজেহাল পুতিন—ভিডিও সরিয়ে নিল ক্রেমলিন

আজকের পত্রিকা ডেস্ক­

সরিয়ে নেওয়া ভিডিওতে পুতিনের কাশির একটি মুহূর্ত। ছবি: দ্য টেলিগ্রাফ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া একটি রেকর্ড করা ভাষণের সময় হঠাৎ কাশিতে ভুগতে থাকেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনলাইনে ফাঁস হওয়া এমন একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভিডিওটি ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলে অল্প সময়ের জন্য প্রকাশিত হলেও পরে তা দ্রুত সরিয়ে নেওয়া হয়।

ভিডিওটিতে দেখা যায়, ভাষণ দিতে দিতে হঠাৎ থেমে যান ৭৩ বছর বয়সী পুতিন। তিনি গলার দিকে ইঙ্গিত করে বারবার কাশি দিতে থাকেন এবং প্রায় ৩০ সেকেন্ড ধরে কথা বলতে পারেননি। কাশির কারণে বক্তব্য মাঝপথে থামিয়ে তিনি বলেন, ‘আমাকে আবার বলতে দিন। গলায় একটু সমস্যা হচ্ছে। আমি প্রায় কাশতে শুরু করেছিলাম। আজ অনেক কথা বলতে হয়েছে।’

রোববার (৮ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক টেলিগ্রাফ জানিয়েছে, প্রথম ভিডিওটি প্রায় চার মিনিট অনলাইনে ছিল। পরে সেটি কোনো ব্যাখ্যা ছাড়াই মুছে ফেলা হয়। প্রায় ২০ মিনিট পর ক্রেমলিনের প্রেস সার্ভিস ভাষণের সম্পাদিত একটি নতুন সংস্করণ প্রকাশ করে, যার দৈর্ঘ্য আগেরটির প্রায় অর্ধেক। সেই সংস্করণে পুতিনকে সাবলীলভাবে নারীদের সৌন্দর্য, দৃঢ়তা ও পরিশ্রমের প্রশংসা করতে দেখা যায়।

আগের ভিডিওটিকে রুশ প্রেসিডেন্টের কঠোরভাবে নিয়ন্ত্রিত সাধারণ ইমেজের আড়ালের একটি বিরল মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। সাধারণত রাষ্ট্রীয় গণমাধ্যমে তাঁর উপস্থিতি অত্যন্ত পরিকল্পিতভাবে উপস্থাপন করা হয় এবং প্রায়ই আগে থেকে রেকর্ড করা ফুটেজ ব্যবহার করা হয়।

রুশপন্থী ব্লগার লেভ ভারশিনিন মন্তব্য করেছেন, পুতিনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ভিডিওটি হয়তো ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হয়েছে। তিনি টেলিগ্রামে লিখেছেন, প্রকাশের আগে এমন ফুটেজ যাচাই না হওয়া প্রায় অসম্ভব। তাঁর মতে, এটি পুরো ব্যবস্থার ভেতরে বিদ্রোহের মতো একটি ঘটনা হতে পারে।

অন্যদিকে ইউক্রেনীয় সাংবাদিক ডেনিস কাজানস্কি ধারণা করছেন, ক্রেমলিনের ভেতরের কেউ ইচ্ছা করেই ভিডিওটি ফাঁস করেছে।

এ ঘটনার পর অনেকেই সাবেক সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভের সঙ্গে তুলনা টানছেন। ব্রেজনেভ জীবনের শেষ দিকে অস্পষ্ট ও ক্লান্ত কণ্ঠে বক্তব্য দেওয়ার জন্য পরিচিত ছিলেন।

পুতিনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুজব রয়েছে। তাঁর পারকিনসনস রোগ বা বিভিন্ন ধরনের ক্যানসারের কথা প্রায় সময়ই শোনা যায়। তবে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, তাঁর গুরুতর অসুস্থতার নির্ভরযোগ্য প্রমাণ নেই।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন—পুতিন খুব কম ঘুমান, ছুটি প্রায় নেন না বলেই চলে এবং নিয়মিত ব্যায়ামই তাঁর সুস্থতার রহস্য। তবু ফাঁস হওয়া এই ভিডিওটি রাশিয়ার ক্ষমতার শীর্ষে থাকা নেতার স্বাস্থ্য ও ভাবমূর্তি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

অস্ত্র আমদানির শীর্ষে ইউরোপ

ব্রিটিশ গণমাধ্যম মুসলিমদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করে: গবেষণা

ইরানে হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলল সুইজারল্যান্ড

নরওয়েতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ, সন্ত্রাসী হামলা সন্দেহ

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে হামলাকারী ড্রোন রুশ প্রযুক্তির

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে থাকার পক্ষে টনি ব্লেয়ার, কড়া জবাব দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আইআরজিসির হয়ে বিলিয়ন ডলারের শ্যাডো ব্যাংকিং চালাচ্ছে দুই ব্রিটিশ কোম্পানি

নরওয়েতে মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণ

ইরানে হামলায় যুক্তরাজ্য সরাসরি জড়িত—দাবি ব্রিটিশ এমপির

ইরানে হামলা বন্ধের দাবিতে লন্ডনে ব্যাপক বিক্ষোভ