হোম > বিশ্ব > ইউরোপ

ক্যামিলার পরিচয় হবে ‘কুইন কনসোর্ট’

প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা এখন থেকে ‘কুইন কনসোর্ট’ হিসেবে পরিচিত হবেন—এমন ইচ্ছা পোষণ করেছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রানি হিসেবে ৭০ বছর পূর্তি উপলক্ষে এলিজাবেথ একটি চিঠি লেখেন। সেই চিঠিতে এমন ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। রানি এলিজাবেথ চান, প্রিন্স চার্লসের স্ত্রীর উপাধি হোক ‘কুইন কনসোর্ট’। এই উপাধী পরবর্তী সময়ে তাঁর রানি হওয়ার পথ সুগম করবে। এখন তিনি ‘ডাচেস অব কর্নওয়েলস’ হিসেবে পরিচিত।

প্রিন্স চার্লস যেহেতু রাজা ছিলেন, সেহেতু ক্যামিলার স্বয়ংক্রিয়ভাবে রানি হওয়ার কথা ছিল। কিন্তু ব্রিটিশ নাগরিকেরা বিষয়টি স্বাভাবিকভাবে না-ও গ্রহণ করতে পারেন—এমন আশঙ্কা থেকে তাঁকে সরাসরি রানি উপাধি দেওয়া হয়নি। চার্লস ও ক্যামিলার বিয়ের সময় সরকারি উদ্দেশ্য ছিল ক্যামিলা ‘রাজকুমারী কনসোর্ট’ হিসেবে পরিচিত হবেন। এত দিন পর ক্যামিলার উপাধিবিষয়ক সিদ্ধান্তে রানির হস্তক্ষেপের অর্থ হলো ক্যামিলার রানি হওয়ার পথে বাধাগুলো দূর করা। চার্লসের পাশে তাঁকে সম্পূর্ণরূপে রাজকীয় ভূমিকা পালন করার অনুমতি দিতে চান রানি এলিজাবেথ।

ইউক্রেনে স্টারলিংকের ইন্টারনেট সীমিত করার নির্দেশ আসে হোয়াইট হাউস থেকে

যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট হত্যার ষড়যন্ত্র, নরওয়ের কিশোরের ২০ বছরের সাজা

বিপজ্জনক দিকে মোড় নিয়েছে আলবেনিয়ার ছাত্র আন্দোলন

যুক্তরাজ্যে কোকেন সেবনের পর অচেতন, দুবাইয়ের রাজবধূ কে এই মাহরাহ

কবুতরের সঙ্গে অভিনয়ে রাজি না হওয়ায় টাইসনের বিরুদ্ধে ১৫ লাখ পাউন্ডের মামলা

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী

ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে জেলেনস্কির, রুশ তেল শোধনাগারে আবারও হামলার ঘোষণা

রাতভর রাশিয়ার হামলায় কিয়েভে ৩ জনের মৃত্যু, ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার

ইসরায়েলের কথায় সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স