হোম > বিশ্ব > ইউরোপ

প্রতিদিন প্রায় ১০০ ইউক্রেনীয় সৈন্য মারা যাচ্ছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতিদিন অন্তত ৬০ থেকে ১০০ ইউক্রেনীয় সৈন্য মারা যাচ্ছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাতকারে এই কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে পরিস্থিতি খুবই কঠিন। আমরা প্রতিদিন ৬০ থেকে ১০০ জনকে সৈন্য হারাচ্ছি। এবং এখন পর্যন্ত প্রায় ৫০০ সৈন্য গুরুতরভাবে আহত হয়েছে। তিনি আরও বলেছেন, রাশিয়া কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় খাদ্যশস্য ভর্তি একটি জাহাজ আটকে দিয়েছে। 

জেলেনস্কি বলেন, ‘বর্তমানে প্রায় সাড়ে ২২ মিলিয়ন টন খাদ্যশস্য আটকে দিয়েছে রাশিয়া। তাই এই অবরোধ ভেঙে ফেলতে, সমুদ্রে ইউক্রেনের প্রবেশাধিকার নিশ্চিত করতে, আমাদের জনগণকে মুক্ত করতে যুদ্ধই করতে হবে এবং এজন্য আমাদের ১২০–১৪০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন।’ 

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, এর প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আগুনে ঘি ঢালছে। রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে, ‘আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই আগুনে ঘি ঢালছে। যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই এমন একটি অবস্থান নিয়েছে যাতে শেষ ইউক্রেনীয় নাগরিকও রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হয়।’ 

তবে, যুক্তরাষ্ট্রের দাবি—যুদ্ধ অবসানে রাশিয়া যাতে দ্রুত আলোচনায় বসতে বাধ্য হয়, সেই লক্ষ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দিচ্ছে তাঁরা। 

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনায় অনাগ্রহী পুতিন, দনবাস দখলে দীর্ঘ যুদ্ধের ইঙ্গিত

ন্যাটোর শীর্ষ নেতাদের কেন রিভলবার উপহার দিলেন এরদোয়ান

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু প্রায় ১০ হাজার, জার্মানিতেই ৫১২০

ইউক্রেন পরিস্থিতি নিয়ে শঙ্কার মধ্যেই ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে চাচ্ছেন কি পুতিন

জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন

ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

ন্যাটো সম্মেলনের প্রাক্কালে কিয়েভে রাশিয়ার দ্বিতীয় দফা হামলায় নিহত ৯

মোনাকোতে পার্সেল বোমা হামলা—ইউক্রেনীয় নারীকে খুঁজছে ইন্টারপোল