হোম > বিশ্ব > ইউরোপ

চিকিৎসায় নোবেল পেলেন সান্তে পাবো

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতত্ত্ববিদ সান্তে পাবো। আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখায় ২০২২ সালের বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে। 

নোবেল প্রাইজের অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, বিলুপ্ত হয়ে যাওয়া মানুষের নিকটতম পূর্বপুরুষ হোমিনিন এবং মানব সম্প্রদায়ের বিবর্তনের জিনোম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য সান্তে পাবোকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কার হিসেবে সান্তে পাবো পাবেন ১ কোটি সুইডিশ ক্রোনার যা ৮ লাখ ৬৭ হাজার অর্থ মার্কিন ডলার।

২০২১ চিকিৎসায় নোবেল পুরস্কার পান মার্কিন দুই বিজ্ঞানী— ডেভিড জুলিয়াস ও আরডেম পাটাপোশিয়ান। তাপমাত্রা, চাপ বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে মানুষের স্নায়ুতন্ত্র কীভাবে সাড়া দেয় তার উত্তর খুঁজে বের করায় এই বিজ্ঞানীরা নোবেল পান।

চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হলো। এখনো পদার্থ বিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, সাহিত্য এবং শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা বাকি। 

১৯০১ সালে প্রথমবারের মতো চিকিৎসা বিজ্ঞানে নোবেল দেওয়া শুরু হয়। ১৯০১ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত সময় মোট ১১৩ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মোট ২২৫ জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। 

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী

রোমানিয়ায় আঘাত হানল রাশিয়ার ড্রোন, ক্ষুব্ধ ন্যাটো

নারী রোগীর সঙ্গে যেভাবে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এক বিশেষজ্ঞ চিকিৎসক

কিয়েভে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে রাশিয়া, বিদেশিদের সরে যেতে বলল

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, দুই শিশুসহ নিহত অন্তত ৪

পাল্টাপাল্টি হামলায় রাশিয়া ও ইউক্রেনে নিহত ৮, রুশ বন্দরে ন্যাটোর তৈরি মাইন উদ্ধার

ইউক্রেনে আঘাত হানা রুশ ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ কতটা বিধ্বংসী

রাশিয়ার প্রতিশোধ: কিয়েভে ভয়াবহ হামলা, ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কা

ইউরোপে রেকর্ড উচ্চতায় যৌনরোগ সিফিলিস-গনোরিয়া, বেশি আক্রান্ত কারা

৫ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করবে স্পেন