হোম > বিশ্ব > ইউরোপ

মারিউপোলে ১ হাজার ইউক্রেনীয় সৈন্য বন্দী করেছে রাশিয়া

মারিউপোলে আরও ৭ শতাধিক ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি প্রায় ১ হাজার ইউক্রেনীয় সৈন্যকে বন্দী করে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে নেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব মিলিয়ে অন্তত ৯৫৯ জন ইউক্রেনীয় সৈন্যকে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে সরিয়ে নিয়েছে তারা। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি ঠিক কতজন সৈন্যকে মারিউপোল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, দেশটি রাশিয়াকে বন্দী বিনিময়ের আহ্বান জানিয়েছে। রাশিয়া এখনো সেই আহ্বানে সাড়া দেয়নি। 

রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দী ইউক্রেনীয় সৈন্যদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী আচরণ করা হবে। তবে রাশিয়ার এক জ্যেষ্ঠ রাজনীতিবিদ বলেছেন, কোনো ‘নাৎসি অপরাধীদের’ সঙ্গে বন্দিবিনিময় অনুষ্ঠিত হবে না। তাঁর এই মন্তব্য বন্দী ইউক্রেনীয় সৈন্যদের ভবিষ্যৎ আশঙ্কার মুখে ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। 

এদিকে, ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৩০০ জন রুশ সৈন্যের মৃত্যু হয়েছে। তবে কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেসের এক মুখপাত্র ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন।

অপরদিকে, যুদ্ধ শুরুর পর এখন অবধি ইউক্রেনে অন্তত ৩ হাজার ৭৫২ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আরও ৪ হাজার ৬২ জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর এই তথ্য জানিয়েছে। 

ইউএনএইচসিআর জানিয়েছে, এই হতাহতের অধিকাংশই হয়েছে নির্বিচারে বোমা ও গুলিবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে। 

মারিউপোল সম্পর্কিত পড়ুন:

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া, পুতিনের প্রশংসা

লেখকদের এআই দিয়ে টার্গেট করছে প্রতারক চক্র

রহস্যজনকভাবে ডুবে যাওয়া রুশ জাহাজ নিয়ে নতুন উদ্বেগ, সন্দেহ

পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে স্টারমারের, এবার নারী সুরক্ষামন্ত্রীর পদত্যাগ

ব্রিটিশ মন্ত্রিসভায় বিদ্রোহ, খাদের কিনারায় প্রধানমন্ত্রী স্টারমার

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন

বিজয় দিবসের প্যারেডে ন্যাটোর সমালোচনা করলেন পুতিন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

সাত বছর পর চীন সফরে যাচ্ছেন ব্রিটিশ এমপিরা

মানব পাচার: প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা