হোম > বিশ্ব > ইউরোপ

লেনিনের মৃত্যুশতবর্ষে রেড স্কয়ারে রুশ কমিউনিস্টরা

মস্কোর রেড স্কয়ারে সমবেত হয়ে ১৯১৭ সালের রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির লেনিনের মৃত্যুশতবর্ষ পালন করেছেন রাশিয়ার কমিউনিস্টরা। 

একসময় তাঁর ছবি সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রায় সব জায়গায় থাকত। তাঁর নাম প্রায় প্রতিদিন উচ্চারিত হতো রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নে। সেই লেনিনের মৃত্যুশতবর্ষ পালনের অনুষ্ঠানে রেড স্কয়ারে উপস্থিত ছিলেন কিছু কমিউনিস্ট সদস্য। 

রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান জানিয়েছেন, তাঁরা সমাজবাদী রাশিয়ার জনককে স্মরণ করতে এসেছেন। লেনিন সব রাষ্ট্রের মধ্যে সৌভ্রাতৃত্বও গড়ে তুলতে চেয়েছিলেন। 

এদিন অনেকের হাতে ছিল লাল পতাকা, কিছু মানুষের হাতে ছিল পোস্টার। সমবেত সবাই লেনিনের স্মৃতিসৌধে গিয়ে ফুল দেন। 

রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লেনিনের কড়া সমালোচক হলেও লেনিনের দেহ স্মৃতিসৌধ থেকে সরাননি। তবে লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষে একটা কথাও বলেননি তিনি। এর আগে তিনি বলেছিলেন, লেনিন ভয়ংকর ভুল করেছিলেন। 

১৯২৪ সালের ২১ জানুয়ারি মাত্র ৫৩ বছর বয়সে লেনিনের মৃত্যু হয়।

ইউক্রেনে ফের রুশ হামলা, শিশুসহ নিহত ৩

অভিবাসী নিয়ে কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে—ইতালিকে স্পেনের হুঁশিয়ারি

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি

ন্যাটোভুক্ত কিছু দেশে হামলা চালাতে পারে রাশিয়া: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

ব্রিটিশ সেনাবাহিনী: ধর্ষণ-যৌন নির্যাতন যেখানে নিত্য ঘটনা

ইউরোপে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙল এবার অস্ট্রিয়ায়

মৃত্যু ভাতার জন্য সেনাদের বিয়ে—রাশিয়ায় ‘ব্ল্যাক উইডো’ কেলেঙ্কারি

পুতিনের হাতে কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’, ব্যবহৃত হবে ইউক্রেনে

কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৭

আত্মহত্যা-সংকটে ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয়