হোম > বিশ্ব > ইউরোপ

সিটবেল্ট ছাড়া গাড়িতে চড়ে সমালোচনার মুখে ঋষি সুনাক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সমালোচনার মুখে পড়লেন ঋষি সুনাক। সিটবেল্ট ছাড়া গাড়িতে চড়ে এবং তার ভিডিও ধারণ করে এই সমালোচনায় পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর জেরে রীতিমতো ক্ষমাও চাইতে হয়েছে তাঁকে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঋষি সুনাক নর্থ ইংল্যান্ডে সফরকালে সিটবেল্ট ছাড়া চলন্ত গাড়িতে ভিডিও ধারণ করেন। মূলত ভিডিওর জন্য তিনি নিজের সিটবেল্ট সরান। ভিডিওটি সুনাকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ারের পর সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে ক্ষমা চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

সুনাকের মুখপাত্র জানিয়েছেন, অল্প সময়ের জন্য সিটবেল্ট খুলেছিলেন প্রধানমন্ত্রী। এমন ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। ওই মুখপাত্র আরও জানান, চলন্ত গাড়িতে সবার সিটবেল্ট বাঁধা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী সুনাক। 

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, গাড়ি চলাকালীন সিটবেল্ট না পরা অপরাধ। এ ক্ষেত্রে তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। আর মামলা আদালত পর্যন্ত গড়ালে জরিমানা হতে পারে ৫০০ পাউন্ড পর্যন্ত। 

এদিকে সুনাকের সিটবেল্ট না পরার ঘটনায় জোর সমালোচনা করেছেন বিরোধী লেবার পার্টির নেতারা। দলটির মুখপাত্র বলেন, কীভাবে সিটবেল্ট বাঁধতে হয়, ডেবিট কার্ড, ট্রেন পরিষেবা ব্যবহার করতে হয়, কীভাবে অর্থনীতি ও দেশ পরিচালনা করতে হয়, তা সুনাক জানেন না। এই তালিকা প্রতিদিনই বাড়ছে বলেও কটাক্ষ করা হয় বিরোধীদের পক্ষ থেকে।

বিমানের জানালা ভেঙে উড়ে যাওয়া স্বামীকে পা ধরে বাঁচালেন স্ত্রী

ডেটিং অ্যাপে পরিচয়ের পর অচেতন করে ১৪ নারীকে ধর্ষণ, জার্মানিতে বৃদ্ধ গ্রেপ্তার

আকাশপথে পাইলট লিখলেন—‘আমি বিরক্ত’

যুক্তরাজ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হচ্ছে ইরানের রেভল্যুশনারি গার্ডস

স্বামীর কাছে ইয়াজিদি মেয়েদের পাঠাতেন স্ত্রী, জার্মানিতে ইরাকি দম্পতির কারাদণ্ড

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইউক্রেনকে ৫০ হাজার আক্রমণাত্মক ড্রোন দিচ্ছে জার্মানি

কাজিন ও নিকটাত্মীয়দের মধ্যে বিয়ে নিষিদ্ধ করল সুইডেন

ট্রাম্প-জামাতার কাছে জাল দলিলে জমি বিক্রি আলবেনীয় ব্যবসায়ীর

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩