হোম > বিশ্ব > ইউরোপ

রুশ বাহিনীর হামলায় ফরাসি সাংবাদিক নিহত

রুশ বাহিনীর হামলায় ফ্রান্সের একজন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে প্যারিস। গতকাল সোমবার পূর্ব ইউক্রেন থেকে সিভিয়েরোদোনেৎস্ক শহরে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় রাশিয়ার বোমার আঘাতে নিহত হন তিনি। আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত ওই ফরাসি সাংবাদিকের নাম ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ। তিনি ফ্রান্সের নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন। টেলিভিশনটি জানিয়েছে, ৩২ বছর বয়সী এই সাংবাদিক গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানকার সাংবাদ সংগ্রহের কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গিয়েছিলেন তিনি।

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই সামাজিক মাধ্যম টেলিগ্রামের একটি পোস্টে বলেছেন, রাশিয়ার বোমার আঘাতে একটি সাঁজোয়া পরিবহনে থাকা এক সাংবাদিক নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাতে একটি ভিডিও বার্তায় বলেন, ‘ফ্রেডরিকের সহকর্মী ও পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মস্কো বারবার বলে আসছে যে তার বাহিনী ইউক্রেনের বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা করে না।

ইউক্রেনে থাকা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা এক বিবৃতিতে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই হত্যাকাণ্ডের তদন্ত করা হোক।

কোলোনা এক টুইট বার্তায় বলেন, তিনি লুহানস্ক গভর্নরের সঙ্গে কথা বলেছেন এবং জেলেনস্কিকে তদন্তের জন্য বলেছেন। তাঁরা উভয়েই তাঁকে সাহায্যের জন্য আশ্বাস দিয়েছেন।

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনায় অনাগ্রহী পুতিন, দনবাস দখলে দীর্ঘ যুদ্ধের ইঙ্গিত

ন্যাটোর শীর্ষ নেতাদের কেন রিভলবার উপহার দিলেন এরদোয়ান

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু প্রায় ১০ হাজার, জার্মানিতেই ৫১২০

ইউক্রেন পরিস্থিতি নিয়ে শঙ্কার মধ্যেই ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে চাচ্ছেন কি পুতিন

জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন

ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

ন্যাটো সম্মেলনের প্রাক্কালে কিয়েভে রাশিয়ার দ্বিতীয় দফা হামলায় নিহত ৯

মোনাকোতে পার্সেল বোমা হামলা—ইউক্রেনীয় নারীকে খুঁজছে ইন্টারপোল