হোম > বিশ্ব > ইউরোপ

মানব পাচার: প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা

আজকের পত্রিকা ডেস্ক­

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনল। ছবি: সংগৃহীত

মানব পাচারের অভিযোগে প্রথমবারের বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ সরকার। ৫ মে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারও বিষয়টি নিশ্চিত করেছেন। নিষেধাজ্ঞা পাওয়া প্রতিষ্ঠানটির নাম ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড।

মানব পাচারের দায়ে যুক্তরাজ্য সরকার এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল। যুক্তরাজ‍্যের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিষেধাজ্ঞা বিধিমালা-২০২৫ অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির মালিকের কোনো সম্পদ থাকলে তা-ও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে দেওয়া ঘোষণায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড ‘গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড ট্র্যাফিকিং ইন পারসন্স স্যাংশনস রেগুলেশনস ২০২৫’-এর অধীনে মানব পাচারে জড়িত ছিল। বিশেষভাবে, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগে নিযুক্ত ছিল এবং তারপর তাঁদের শোষণ করেছে।

কুপার আরও বলেন, এই প্রতিষ্ঠানটি রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের পদের বিজ্ঞাপন দিয়েছিল, কিন্তু বাংলাদেশি নাগরিকেরা রাশিয়ায় পৌঁছানোর পর তাঁদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের সম্মুখ সমরে লড়াই করতে বাধ্য করা হয়েছিল।

যুক্তরাজ্যে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বাংলাদেশির ১৫ বছর কারাদণ্ড

কঙ্গোফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকে পড়েছে ইবোলা

বৈশ্বিক সংঘাত ঠেকাতে পারমাণবিক অস্ত্রই একমাত্র ভরসা: রাশিয়া

ফরাসি নারীকে পাকিস্তানে ১২ বছর বন্দী করে রেখেছিলেন স্বামী

ইউক্রেনে ‘ডাইনি বাহিনী’র হানি ট্র্যাপে কুপোকাত রুশ সেনারা

এমন উত্তাপ আগে দেখেনি ইউরোপ, লাল সতর্কতা দেশে দেশে

স্টারমারের পদত্যাগের পরপরই শপথ নিলেন অ্যান্ডি বার্নহ্যাম, তিনিই কি পরবর্তী প্রধানমন্ত্রী

বিষাক্ত মাশরুমে পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের মৃত্যু

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

স্টারমার কেন পদত্যাগ করছেন