হোম > বিশ্ব > ইউরোপ

সুইডেনের ন্যাটোয় অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত তুরস্কের

ডয়চে ভেলে

দীর্ঘ টানাপড়েনের পর সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তিতে সমর্থন দেওয়ার পথে রয়েছে তুরস্ক। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে ফরেন অ্যাফেয়ার্স কমিশন বা পররাষ্ট্রবিষয়ক কমিশন অভূতপূর্ব সিদ্ধান্তটি নিয়েছে। 

সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে তুরস্কের আপত্তির ১৯ মাস পর এই সবুজ সংকেত এলো। এখন পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই সুইডেনের ন্যাটোয় যোগদান সম্ভব হবে।

সুইডেনের ন্যাটোয় যোগদান নিয়ে দীর্ঘদিন টানাপড়েন চলছে। ন্যাটোর অন্য প্রতিনিধি দেশগুলো সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে রাজি হচ্ছিল না। তুরস্কের অভিযোগ ছিল, সুইডেন কুর্দ সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়। তাদের সমর্থন করে। ন্যাটো কুর্দ যোদ্ধাদের গোষ্ঠীকে সন্ত্রাসী বললেও সুইডেন নিজের দেশে তাদের সন্ত্রাসী বলে মনে করে না।

এখানেই শেষ নয়। এরই মধ্যে সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। তুরস্ক তার তীব্র নিন্দা করেছে। এ দুই বিষয় নিয়ে তুরস্ক সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বারবার। ন্যাটো অবশ্য তুরস্কের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তুরস্কের পার্লামেন্ট কমিশন সবুজ সংকেত দিল।

ব্রিটিশ সেনাবাহিনী: ধর্ষণ-যৌন নির্যাতন যেখানে নিত্য ঘটনা

ইউরোপে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙল এবার অস্ট্রিয়ায়

মৃত্যু ভাতার জন্য সেনাদের বিয়ে—রাশিয়ায় ‘ব্ল্যাক উইডো’ কেলেঙ্কারি

পুতিনের হাতে কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’, ব্যবহৃত হবে ইউক্রেনে

কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৭

আত্মহত্যা-সংকটে ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয়

দাবানলে বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত শত গোলাবারুদ

এক দিনের জন্য স্বাধীন রাজ্য হলো এস্তোনিয়ার একটি গ্রাম

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় ৩ শিশুসহ নিহত ১১

শীর্ষ শান্তি আলোচক উমেরভকে গোয়েন্দা সংস্থার প্রধান করলেন জেলেনস্কি