হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনকে সাড়ে ৯০০ কোটি ডলার ঋণ দিচ্ছে ইইউ

ইউরোপীয় কমিশন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে আরও সাড়ে ৯০০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে। বুধবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পক্ষ থেকে এই ঋণ সহায়তার প্রস্তাব করা হয়। চলতি বছরেই এই ঋণ ইউক্রেনকে দেওয়া হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইউরোপীয় কমিশনের পক্ষ ইইউয়ের নিজস্ব তহবিল থেকে ‘ইউক্রেন পুনর্গঠন’ প্যাকেজের আওতায় ইউক্রেনকে এই সহায়তা দেওয়া হবে। পাশাপাশি যুদ্ধে ইউক্রেনের ব্যয়ভার চালিয়ে নিতেও এই সহায়তা দেওয়া হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর ক্ষুদ্রঋণ সহায়তা কার্যক্রমের আওতায় চলতি বছরের জুন নাগাদ এই সহায়তা  দেওয়া হতে পারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের অনুমান, ইউক্রেনের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়ন আশা করছে, যুক্তরাষ্ট্র ও জি-সেভেন ভুক্ত দেশগুলো ইউক্রেনকে সহায়তা দেবে। 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ন বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে স্বল্প মেয়াদে ইউক্রেনকে সহায়তা দিয়ে যাবে। আমরা ইউক্রেন পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনে প্রস্তুত।’ 

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এরই মধ্যে ৪১০ কোটি ডলার সহায়তা দিয়েছে দেশটিকে। 

যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট হত্যার ষড়যন্ত্র, নরওয়ের কিশোরের ২০ বছরের সাজা

বিপজ্জনক দিকে মোড় নিয়েছে আলবেনিয়ার ছাত্র আন্দোলন

যুক্তরাজ্যে কোকেন সেবনের পর অচেতন, দুবাইয়ের রাজবধূ কে এই মাহরাহ

কবুতরের সঙ্গে অভিনয়ে রাজি না হওয়ায় টাইসনের বিরুদ্ধে ১৫ লাখ পাউন্ডের মামলা

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী

ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে জেলেনস্কির, রুশ তেল শোধনাগারে আবারও হামলার ঘোষণা

রাতভর রাশিয়ার হামলায় কিয়েভে ৩ জনের মৃত্যু, ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার

ইসরায়েলের কথায় সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

ড্রোন হামলায় জাহাজডুবির ঘটনায় রাশিয়াকে দায়ী করছে বুলগেরিয়া, রাষ্ট্রদূতকে তলব