হোম > বিশ্ব > ইউরোপ

সি-জেলেনস্কির প্রথম ফোনালাপ, কিয়েভে দূত পাঠাতে চায় চীন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। স্থানীয় সময় বুধবার এ দুই বিশ্বনেতা ফোনালাপ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। 

প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ফোনালাপ সম্পর্কে বেইজিং বলেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘রাজনৈতিক মীমাংসা’ করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে চীন একজন দূতকে কিয়েভে পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। ফোনালাপের পর এক টুইটার পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘চীনের উদ্যোগকে স্বাগত জানাই। একই সঙ্গে চীনে যদি ইউক্রেনের রাষ্ট্রদূত নিয়োগ করা যায়, তবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।’ 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও ইউক্রেনের প্রেসিডেন্টের ফোনালাপটি প্রায় এক ঘণ্টা দীর্ঘ ছিল। দুই দেশের পক্ষ থেকেই বলা হয়েছে, ফোনালাপটি অর্থবহ হয়েছে। 

উল্লেখ্য, গত মাসে রাশিয়া সফর করেছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তখন সি ও জেলেনস্কি উভয়েই বলেছিলেন, মস্কো সফরের পর তাঁরা পরস্পরের সঙ্গে কথা বলবেন। 

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করাই বেইজিংয়ের মূল লক্ষ্য। এর জন্য ইউক্রেনে একজন বিশেষ প্রতিনিধি পাঠানো হবে, যিনি আগে রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত ছিলেন। 

চীনের এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা চীনের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তবে তিনি ইউক্রেনের নিন্দা করে বলেছেন, ‘কিয়েভ সব সময় যুক্তিসংগত উদ্যোগগুলোকে প্রত্যাখ্যান করে এসেছে।’ 

যুক্তরাষ্ট্রও দুই নেতার ফোনালাপকে স্বাগত জানিয়েছে। হোয়াইট হাউস বলেছে, চীনের উদ্যোগের ফলে রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তির দিকে যাবে কি না, তা হয়তো আমরা শিগগিরই জানতে পারব। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘চীন একটি ভালো উদ্যোগ নিয়েছে। এটি শেষ পর্যন্ত যুদ্ধকে একটি শান্তি প্রস্তাবের দিকে নিয়ে যাবে কি না, তা অবশ্য এখনই বলা যাচ্ছে না।’ 

এদিকে বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ব্যাপারে চীন বরাবরই নিজেকে ‘নিরপেক্ষ’ দেখানোর চেষ্টা করেছে। তবে চীন কখনো মস্কোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ককে লুকানোর চেষ্টা করেনি বা রুশ অভিযানের নিন্দাও করেনি।

বিশ্বকাপ তারকা মাইকেল ওলিসকে ‘হৃদয়হীন’ আখ্যা সাবেক প্রেমিকার

ইউক্রেনে সেনাপ্রধান সিরস্কিকে নিয়ে উত্তেজনা তুঙ্গে

বিশ্বকাপ জয় উদ্‌যাপন করতে গিয়ে স্পেনে ১৩ বছরের কিশোর নিহত

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

ইউক্রেনে ‘যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা’ রাশিয়ার

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৮

অনলাইনে মিলবে পারিবারিক নির্যাতনকারীদের তালিকা, আয়ারল্যান্ডে আইন পাস

একনজরে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম বললেন—‘আই হ্যাভ আ প্ল্যান’

ইউক্রেনের পদচ্যুত প্রতিরক্ষামন্ত্রী কে এই ফেদোরভ, তাঁর জন্য কেন এত বিক্ষোভ