হোম > বিশ্ব > ইউরোপ

নর্ড স্ট্রিম–২ পাইপলাইনে আরও একটি ছিদ্র

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের পাইপলাইনে আরও একটি ছিদ্র ধরা পড়েছে। ইউরোপের দেশ সুইডেন এই নতুন ছিদ্রটি আবিষ্কার করেছে। এই নিয়ে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো ছিদ্র ধরা পড়ল পাইপলাইনটিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

সুইডিশ কোস্ট গার্ড জানিয়েছে, তাঁরা নর্ড স্ট্রিম–২ পাইপলাইনে চতুর্থ ছিদ্রটি খুঁজে পেয়েছে। যা এর আগে নর্ড স্ট্রিম–১ পাইপলাইনে খুঁজে পাওয়া বিশাল একটি ছিদ্রের খুব কাছাকাছি অবস্থিত। 

চলতি সপ্তাহের শুরুর দিকে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের অন্যতম প্রধান দুই পাইপলাইন নর্ড স্ট্রিম–১ ও নর্ড স্ট্রিম–২ পাইপলাইনে ছিদ্র আবিষ্কার করে ডেনমার্ক ও সুইডেন। এই ছিদ্র সৃষ্টি হওয়ার বিষয়টিকে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছিল ন্যাটো এবং পশ্চিমা বিশ্ব। ইউক্রেন দাবি করেছিল রাশিয়া ইচ্ছা করেই বিস্ফোরণ ঘটিয়ে এই ছিদ্রগুলো করেছে।

তবে রাশিয়া ইউক্রেন এবং পশ্চিমা বিশ্বের এসব অভিযোগকে বানোয়াট এবং অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে। এমনকি দেশটি একধাপ এগিয়ে, পশ্চিমা বিশ্বের ওপরই অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনেছে। বলেছে, যেসব এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলো রাশিয়ার বরং মার্কিন গোয়েন্দাদের নজরে থাকা এলাকা।

তবে যুক্তরাজ্যে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মিগুয়েল বার্গার বিবিসিকে বলেছেন, ‘এটি স্পষ্ট যে এই ঘটনায় কোনো অ–রাষ্ট্রীয় উপাদান বা সংগঠন জড়িত নয়। অন্য কথায় বলতে গেলে, এই ঘটনায় অবশ্যই কোনো রাষ্ট্রীয় শক্তি জড়িত।’ জার্মান রাষ্ট্রদূতের ইঙ্গিত স্পষ্টভাবেই রাশিয়ার দিকে।

অগ্নিকাণ্ডে ধ্বংসের পর হিটলারের ঐতিহাসিক ‘ইগলস নেস্ট’ নিয়ে নতুন বিতর্ক

ইউক্রেন যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু, কে দায়ী

স্পেনের ট্রেন দুর্ঘটনায় নিহতদের তালিকায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট-সহিংসতা

দাসপ্রথার জন্য ক্ষমা চাইতে পারি, তবে ক্ষতিপূরণ নয়: ব্রিটিশ প্রধানমন্ত্রী

পোল্যান্ডের বিচার বিভাগ ঘিরে সরকার-প্রেসিডেন্ট বিরোধ তুঙ্গে, সর্বোচ্চ আদালতে পুলিশ মোতায়েন

ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

‘বিশেষ বাহিনীর চাপে’ বন্ধ হলো রুশ সংবাদমাধ্যম নোভায়া গেজেতা

স্পেনের ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার বর্ণনা দিলেন যাত্রী

ভোটে জেতার পর বিচারক ও শীর্ষ আমলাদের পদত্যাগ করতে বলছে সার্বিয়ার শিক্ষার্থীরা