হোম > বিশ্ব > ইউরোপ

সমালোচনার মধ্যে রাশিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনার মধ্যেই রাশিয়া ও ইউক্রেন সফরে যাচ্ছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ মঙ্গলবার তিন দিনের সফরে তিনি প্রথমে রাশিয়া যাবেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে মানবিক সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে পারেনি জাতিসংঘ। এখনো জাতিসংঘের সংস্থাগুলোকে ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রবেশে বেগ পেতে হচ্ছে। এদিকে ওই এলাকায় চরম মানবিক সংকট ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মানবিক ক্ষেত্রে জাতিসংঘের উদ্যোগকে পুনরুজ্জীবিত করতে গুতেরেস এ সফর করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির গ্লোবাল অ্যান্ড ইমার্জিং রিস্কের প্রধান জিন-মার্ক রিকলি বলেছেন, ‘জাতিসংঘের কর্মসূচিতে নতুন গতি আনার উদ্দেশ্যেই গুতেরেসের এই সফর। বিশেষ করে মারিউপোলে মানবিক প্রবেশাধিকার এবং অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে জাতিসংঘের আরও ভালোভাবে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করবেন জাতিসংঘ মহাসচিব।’

গত মাসে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ইউক্রেনের কর্মকর্তাদের আক্রমণের মুখে পড়েছিল। এ ছাড়া ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) তাদের নিষ্ক্রিয়তার জন্য এবং রাশিয়া সফরের জন্য সমালোচিত হয়েছিল। তখন আইসিআরসির প্রেসিডেন্ট পিটার মাউরার সংঘাতপূর্ণ এলাকায় প্রবেশ সংক্রান্ত আলোচনার জন্য মস্কোতে ছিলেন। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গুতেরেস এই সফরে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। 

এদিকে রুশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের মহাপরিচালক আন্দ্রে কর্তুনভ বলেছেন, ‘এই সফর থেকে আমাদের বড় ধরনের অগ্রগতির আশা করা উচিত নয়। কারণ পরিস্থিতি সমঝোতার জন্য মোটেও উপযুক্ত নয়।’ 

ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, সামাল দিতে সুপারমার্কেটে পুলিশ

যুক্তরাজ্যের প্রতি পাঁচ বিশ্ববিদ্যালয়ের একটিতে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা

কিয়েভে রাতভর রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ৮

৪০ বছর পর মুক্তি পাচ্ছেন যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী

রেডিওলজিক্যাল–রাসায়নিক যুদ্ধে রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে চীন, বেইজিং বলছে ‘ভিত্তিহীন’

বিয়ে করে ক্ষোভের মুখে ইউক্রেন সুন্দরী

জার্মানির স্টেড শহরে বন্দুক হামলায় নিহত ৫

ইউক্রেনের ‘দুর্গ–বলয়ে’ প্রবল আঘাত রাশিয়ার, অগ্রগতির ইঙ্গিত

ইউক্রেনের ৪ অঞ্চল দখলের আগে থামবে না রাশিয়া: পুতিন

ইউরোপের রেকর্ড গরমে মৃত্যুর সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও